জনপদ

ময়মনসিংহ মেডিক্যালে করোনায় ও উপসর্গ নিয়ে ১৪ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিক্যালের করোনা ইউনিটের প্রবেশদ্বার, স্বাস্থ্য সচেতনতামূলক ব্যানারসহ. Channel i News - চ্যানেল আই নিউজ

ময়মনসিংহ মেডিক্যাল কলেজের করোনা ইউনিটের প্রবেশদ্বার, যেখানে স্বাস্থ্য সচেতনতামূলক ব্যানার ও বিভিন্ন তথ্যবহুল পোস্টার দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে করোনা পজিটিভ ও উপসর্গ নিয়ে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনা আক্রান্ত ২ জন এবং করোনা উপসর্গ নিয়ে মারা যায় ১২ জন।

এ তথ্য নিশ্চিত করে করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ৬৬ জন ভর্তিসহ এখন পর্যন্ত ৪২৬ জন এবং আইসিউতে ২২ জন চিকিৎসাধীন আছেন।

সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৩৮৪ টি নমুনা পরীক্ষায় আরো ৯০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৩.৮৩ শতাংশ। জেলায় মোট আক্রান্ত ১২ হাজার ৩০১ জন। সুস্থ হয়েছেন ৮ হাজার ৯৫৩ জন।

বিষয়:করোনা করোনা ভাইরাস করোনাভাইরাস ময়মনসিংহ মেডিক্যাল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…