চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ময়মনসিংহে নারী ‘মাদক ব্যবসায়ী’র গুলিবিদ্ধ লাশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫২ পূর্বাহ্ণ ১৭, জুন ২০১৮
অপরাধ
A A

চলমান মাদকবিরোধী অভিযানে প্রথম কোনো নারী মাদক ব্যবসায়ীর নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তার নাম রেহেনা অাক্তার (৩৮)। পুলিশের দাবি তিনি ময়মনসিংহের মাদক সম্রাজ্ঞী।

রোববার ভোরে সদর উপজেলার গন্দ্রপা এলাকা থেকে তার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ।

এরই মধ্যে গত মাসে শুরু হওয়া মাদকবিরোধী অভিযানে অন্তত ১৫০ জন নিহত হয়েছে। যাদের বেশির ভাগই আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মারা যায়।

ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকের টাকার ভাগাভাগি নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে রেহেনার মৃত্যু হতে পারে।

তবে বন্দুকযুদ্ধের কোনো ঘটনা বলে দাবি করেনি তিনি।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ইন্টেলিজেন্স) মুশফিকুর রহমান জানান, স্থানীয়রা ভোরে আমাদের খবর দেয় এক নারীর মরদেহ পড়ে রয়েছে।

Reneta

‘পরে আমরা ঘটনাস্থলে গিয়ে ওই নারীর গুলিবিদ্ধ মরদেহ দেখতে পাই। তার নাম রেহেনা।’

পুলিশসহ বিভিন্ন সূত্রের দাবি, ময়মনসিংহ নগরীর ক্যান্টনমেন্টের সিনেমা হলের পেছনে জমজমাট মাদকের কারবার করতেন রেহেনা। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মরদেহলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ওরা আমাদের অনেক দৌড়াতে বাধ্য করেছে’

জুলাই ৪, ২০২৬

‘পঞ্চান্ন বছর সময় পেয়ে আমরা দেশের হয়ে উঠতে পারিনি’

জুলাই ৪, ২০২৬

আজ থেকেই ঘটবে অপ্রত্যাশিত সব ঘটনা: খোরশেদ আলম বাবুল

জুলাই ৪, ২০২৬

জুলাইয়ের আদর্শ নিয়ে রাজনীতি বা ব্যবসা নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

চকবাজারে আগুন: নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT