জনপদ

ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

ময়মনসিংহে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষের পর ডুবে গেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ময়মনসিংহে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষের পর ডুবে গেছে, ঘটনাস্থলে কিছু মানুষ দেখছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ময়মনসিংহের ভালুকায় ড্রাম্প ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন।

ভালুকা মডেল থানার ওসি কামাল হোসেন এ দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার ভরাডোবা ইউনিয়নের ধলিয়া সড়কের রাংচাপড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

কামাল হোসেন জানান, দুপুর ১২টার দিকে ওই ড্রাম ট্রাকটি দ্রুত গতিতে ধলিয়া সড়ক দিয়ে যাচ্ছিল। সেসময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবোঝাই অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। আহতদেরকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আরো একজন মারা যান।

বিষয়:ভালুকা ময়মনসিংহ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…