জনপদ

ময়মনসিংহের একটি গুদামে আগুন, একজনের মৃত্যু

ময়মনসিংহের একটি গুদামে আগুন, একজনের মৃত্যু

ময়মনসিংহের ছোটবাজার আমপট্টিতে একটি গুদামে আগুনে পুড়ে একজনের মৃত্যু হয়েছে। নিহত সুমন কর্কশিটের গোডাউনের কর্মচারি বলে জানা গেছে।

সোমবার ভোরে আগুন লাগলে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কীভাবে আগুনের সূত্রপাত এ বিষয়ে নিশ্চিত হওয়া যায় নি।

এর আগে শহরের গাঙ্গিনাপাড় এলাকার সূচনা টাওয়ারে অন্য আরেকটি অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে গেছে তিনটি দোকান।

রোববার রাত সাড়ে ১১টার দিকে ১২ তলা সূচনা টাওয়ারে ৩য় তলার ক্যালকাটা বাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে আশপাশের আরো দুটি দোকানে। খবর পেয়ে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছ এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

বিষয়:একজনের মৃত্যু গোডাউনে আগুন ময়মনসিংহ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…