চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ময়মনসিংহের রাজা হতে না চাওয়া ছেলেটি আজ ভুটানের প্রধানমন্ত্রী

আফরিন আপ্পিআফরিন আপ্পি
২:১৩ অপরাহ্ণ ২০, অক্টোবর ২০১৮
বাংলাদেশ, সাক্ষাতকার
A A

সালটা ১৯৯০। চোখেমুখে একরাশ স্বপ্ন নিয়ে প্রতিবেশী দেশ ভুটান থেকে বাংলাদেশে আসেন লোটে শেরিং। প্রত্যাশা একজন সুচিকিৎসক হিসেবে নিজেকে গড়ে তোলা। ভর্তি হন ময়মনসিংহ মেডিকেল কলেজের এমবিবিএস ২৮তম ব্যাচে যাকে বলা হয় এম-টুয়েন্টি এইট। আত্মবিশ্বাসী, আত্মপ্রত্যয়ী ও কঠোর পরিশ্রমী লোটে শেরিং স্বল্প সময়েই নজর কাড়েন সবার।

মেডিকেল কলেজে পড়াকালে র‌্যাগ ডে’ তে রাজা সাজতে রাজি না হলেও সেই লোটে শেরিং-ই আজ ভুটানের প্রধানমন্ত্রী ।

চ্যানেল আই অনলাইন-কে দেয়া সাক্ষাৎকারে এম-২৮ ব্যাচে শেরিং-এর সহপাঠী, এখন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক নিউরোলজিস্ট ডা. মোঃ ইব্রাহিম খলিল শুনিয়েছেন ভুটানের বর্তমান প্রধানমন্ত্রী লোটে শেরিংকে নিয়ে নানা কথা। ময়মনসিংহ মেডিকেল কলেজে কাটানো স্বর্ণালি দিনগুলোর কথা। সেই ময়মনসিংহ শহর, বাঘমারা, চরপাড়ায় কাটানো সেই সময়ের কথা।

তিনিই জানালেন, লোটে শরিং বন্ধুমহলে পরিচিত ছিলেন ‘লেটে’ নামে।

সেসময় একসাথে ইরান, নেপাল, মালয়েশিয়া, ভুটান এবং আফ্রিকার আরও অনেকে ভর্তি  হলেও লোটে শেরিং যেনো অন্য সবার থেকে একটু আলাদাই ছিলেন। প্রথম প্রথম বাংলাটা ভালো বলতে না পারলেও পরবর্তীতে নিজের প্রচেষ্টায় অায়ত্ত্ব করে ফেলেন বাংলা ভাষা।

ময়মনসিংহ মেডিকেলে লোটে শেরিং এর সহপাঠী ডা: মোঃ ইব্রাহিম খলিল

সহপাঠী ডা. মোঃ ইব্রাহিম খলিল এর ভাষায়: ‘প্রথম দিকে ওর একটু ভাষাগত সমস্যা ছিল। তখন অবসর সময়ে আমরা লেটেসহ অন্য দেশের যারা ছিল তাদের বাংলা শিখিয়ে দিতাম। এক পর্যায়ে লেটে এত ভালো বাংলা বলত এবং বুঝতো যে, ও যে বাংলাদেশি না এটাই বুঝতে পারত না কেউ।’

Reneta

নিজের কাজ ও পড়াশুনায় নিবেদিতপ্রাণ ছিলেন সদ্য নির্বাচিত ভুটানের প্রধানমন্ত্রী। মেডিকেলে পড়াকালে পুরোটা সময় জুড়েই তাকে মনোযোগী ছাত্র হিসেবেই জানতেন তার সহপাঠীরা। শুধু তাই নয়, পরীক্ষার ফলাফলেও অন্যদের থেকে তিনি ছিলেন এগিয়ে।

১৯৯৮ সালে এমবিবিএস শেষ করার পরও থেকে যান বাংলাদেশে। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে প্রশিক্ষণে অংশ নিয়ে হয়ে ওঠেন কর্মদক্ষ। ২০০৩ সালে বাংলাদেশ থেকেই সম্পন্ন করেন এফসিপিএস।

বন্ধুমহলসহ পরিচিতজনদের কাছে কঠোর পরিশ্রমী বলেই সুপরিচিত ছিলেন ছোট্ট দেশ ভুটানের নতুন প্রধানমন্ত্রী।

হাসিখুশি সদালাপি লোটে শেরিং কে ভালোবাসতেন সবাই। ভিনদেশ থেকে আসায় কখনোই নিজেকে অন্যদের থাকা আলাদা করে রাখার পক্ষপাতি ছিলেন না তিনি। বরং বেশিই জনপ্রিয় ছিলেন তিনি। প্রতিদিন বিকেলে খেলাধূলায় অংশ নিতেন। ফুটবল, ক্রিকেট, ইনডোর গেমস কোথায় নেই শেরিং! সব জায়গাতেই ছিল তার প্রাণোচ্ছ্বল উপস্থিতি। প্রিয় খেলা ছিলো টেবিল টেনিস।

লোটে শেরিং এর খাদ্যাভাস নিয়ে কথা বলতে গিয়ে হেসে ফেলেন তার বন্ধু  ডা. মোঃ ইব্রাহিম খলিল।  নুডুলস খেতে ভীষণ পছন্দ করতেন ভুটানের সদ্য নির্বাচিত এ প্রধানমন্ত্রী। ইব্রাহিম খলিলের  ভাষায়: ‘ও খুব নুডুলস পছন্দ করতো। প্রচুর নুডুলস খেতো।’

ময়মনসিংহ মেডিকেলে পড়াকালে সহপাঠীদের সাথে বেড়াতে যেয়ে তোলা ছবি (ইনসেটে লোটে শেরিং)

শুধু তাই নয় ঘুরে বেড়াতেও ভীষণ পছন্দ করতেন লোটে শেরিং। সুযোগ পেলেই বন্ধু ও ব্যাচমেটদের সাথে বেরিয়ে পড়তেন বাংলাদেশের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শনে।

পরিবারের প্রতি ভীষণ টান ছিলো লোটে শেরিং এর। গল্পে-আড্ডায় প্রায়ই বন্ধুদের কাছে বলতেন স্বজনদের কথা, নিকটাত্মীয়দের কথা।

র‌্যাগ ডের একটি মজার অভিজ্ঞতার কথা তুলে ধরে লোটে শেরিং এর বন্ধু  ডা. মোঃ ইব্রাহিম খলিল চ্যানেল আই অনলাইন-কে বলেন: ‘আমাদের র‌্যাগ ডে’র সার্বিক তত্ত্বাবধানে ছিলাম আমি। সেসময় আমরা সবাই মিলে চেয়েছিলাম অনুষ্ঠানে ওকে ‘রাজা’ সাজাতে। কিন্তু ও কোনোভাবেই রাজা সাজতে রাজি হয়নি। পরবর্তীতে মালয়েশিয়ার একটি ছেলেকে আমরা রাজা সাজাই। বিষয়টা এখনো মনে পড়ে।’

ভুটানের সদ্য নির্বাচিত প্রধানমন্ত্রী লোটে শেরিং বাংলাদেশ থেকে এমবিবিএস ও এফসিপিএস করে ভুটানে ফিরে গিয়ে কনসালট্যান্ট ইউরোলজিস্ট হিসেবে কাজ করছিলেন। ২০১৩ সালে তিনি রাজনীতিতে যোগ দেন।  সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচেন শেরিং-এর মধ্য-বামপন্থি দল ডিএনটি পার্লামেন্টের ৪৭ আসনের মধ্যে ৩০টি আসনে জয় পায়।

এটি ২০০৮ সালে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট শুরু হওয়ার পর তৃতীয় জাতীয় নির্বাচন। ২০০৮-এর নির্বাচনে জয় পাওয়া দল ডিপিটি এবারের নির্বাচনে বাকি ১৭টি আসন পেয়েছে।

এর মধ্য দিয়ে পরপর তিনটি নির্বাচনে তিনটি ভিন্ন ভিন্ন দল ক্ষমতায় আসার সুযোগ পেল ভুটানে, যা পুরো দক্ষিণ এশিয়ার জন্যই একটি নতুন দৃষ্টান্ত।

ভুটানের সংবিধান অনুসারে, প্রাইমারি রাউন্ডের ভোটযুদ্ধে সর্বাধিক ভোট পাওয়া দু’টি দলই শুধু চূড়ান্ত রাউন্ডে আগামী পাঁচ বছরের জন্য সরকার গঠনের উদ্দেশ্যে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে। সেই হিসেবে ডিএনটি এবং ডিপিটি প্রাইমারিতে উতরে পার্লামেন্টের নিম্নসভার ৪৭টি আসনে প্রার্থী দিয়েছিল।

খেলাধূলায় নিয়মিত অংশ নিতেন লোটে শেরিং

ক্ষমতাসীন দল পিপলস ডেমোক্রেটিক পার্টির প্রধানমন্ত্রী শেরিং তোবগে সেপ্টেম্বরের প্রাইমারিতে হেরে চূড়ান্ত ভোটযুদ্ধ থেকে বাদ পড়ে যান।

নবনির্বাচিত প্রধানমন্ত্রী লোটে শেরিং ভুটানকে নতুন করে গড়ার প্রতিজ্ঞা করেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রীভুটানভুটানের প্রধানমন্ত্রীময়মনসিংহ মেডিকেল কলেজলিড নিউজলোটে শেরিং
শেয়ারTweetPin

সর্বশেষ

রেকর্ড গড়েই শেষ হলো ‘এটা আমাদেরই গল্প’!

মে ৮, ২০২৬

ফরিদগঞ্জে দিনব্যাপী ফ্রি এআই স্কিলস কর্মশালা

মে ৮, ২০২৬

যুক্তরাষ্ট্রে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি পেল হত্যাকাণ্ডের শিকার লিমন-বৃষ্টি

মে ৮, ২০২৬

১১ বছরের কন্যাশিশুকে ‘ধর্ষণের পর’ হত্যা

মে ৮, ২০২৬

শান্তর পাল্টা আক্রমণে এগিয়ে যায় বাংলাদেশ

মে ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT