জনপদ

ময়মনসিংহের ত্রিশালে ৪টি বাস-ট্রাকের সংঘর্ষ

ময়মনসিংহের ত্রিশালে ৪টি বাস-ট্রাকের সংঘর্ষ

ঘন কুয়াশায় ময়মনসিংহের ত্রিশালে ৪টি বাস-ট্রাকের সংঘর্ষে ১ জন নিহত ও ১৬ জন আহত হয়েছেন।

বুধবার সকাল সাড়ে ৭টার দিকে ময়মনসিংহের কাজীর শিমলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহত ব্যক্তির নাম বাবু মিয়া। তিনি শেরপুর চেম্বার ওয়ান বাসের হেলপার। আহতরা সবাই বিভিন্ন বাসের যাত্রী।

আহতদের মধ্যে ৬ জনকে ময়মনসিংহ কমিউনিটি বেজড মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা অন্যান্য হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শেরপুর চেম্বার বাসের কাউন্টার মাস্টার পলাশ মালাকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিষয়:নিহত বাস-ট্রাকের সংঘর্ষ ময়মনসিংহ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…