চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যান সিটির গোল উৎসব, আর্সেনালের ভরাডুবি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩৯ অপরাহ্ণ ২৬, ডিসেম্বর ২০১৫
স্পোর্টস
A A

সান্ডারল্যান্ডকে উড়িয়ে দিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ে ফিরেছে ম্যানচেস্টার সিটি। আগের ম্যাচে আর্সেনালের কাছে হারা মানুয়েল পেল্লেগ্রিনির শিষ্যদের জয়টি ৪-১ গোলের। সিটির দিনে জয় পেয়েছে লিভারপুলও। তবে বক্সিং ডেতে ভরাডুবি হয়েছে আর্সেনালের। সাউদাম্পটনের কাছে ৪-০ গোলে হেরেছে গার্নাররা।

শনিবার সিটির জয়ে একটি করে গোল করেন রাহিম স্টার্লিং, ইয়াইয়া তুরে, উইলফ্রেড বোনি, কেভিন ডি ব্রুইন। সান্ডারল্যান্ডের একমাত্র গোলটি করেন ফাবিও বোরিনি।

১২ মিনিটে এগিয়ে যায় সিটি। ডি ব্রুইনের চমৎকার ক্রসে লাফিয়ে বল জালে পাঠান স্টার্লিং। ব্যবধান বাড়াতে বেশি সময় নেয়নি স্বাগতিকরা। ১৭ মিনিটে ডেভিড সিলভার কাছ থেকে বল পেয়ে একটু এগিয়ে জোরালো শটে গোলরক্ষককে পরাস্ত করেন তোরে।

Banglabid

সিটির তৃতীয় গোলটিতে বড় অবদান রয়েছে ডি ব্রুইনের। ২২ মিনিটে তার ফ্রি কিক থেকে বল পাওয়া বোনির হেড জালে জড়ালে স্বাগতিকদের জয় অনেকটাই নিশ্চিত হয়ে যায়।

প্রথমার্ধে ৩-০ ব্যবধানে এগিয়ে যাওয়া সিটি দ্বিতীয়ার্ধের ৫৪তম মিনিটে ব্যবধান বাড়ায়। বোনির কাছে বল পাঠাতে চেয়েছিলেন ডি ব্রুইন। কিন্তু এক খেলোয়াড়ের স্লাইডে আবার বল ফিরে আসে তার কাছে। ১২ গজ দূর থেকে এবার নিজেই বল পাঠান বেলজিয়ামের এই অ্যাটাকিং মিডফিল্ডার।

সান্ডারল্যান্ডের ব্যবধান কমানো বোরিনির গোলটি একরকম সিটির উপহার। বোরিনির প্রথম প্রচেষ্টাটি ঠেকিয়ে দেন জো হার্ট। দ্বিতীয়টি আর পারেননি। পুরোটা সময় বোরিনির ধারে কাছে ছিলেন না সিটির কোনো খেলোয়াড়। ৬৯ মিনিটে বোনি পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ না হলে আরো বড় ব্যবধানে জিততে পারত সিটি।

Reneta

অন্য ম্যাচে ক্রিস্টিয়ান বেনটেকের গোলে ১-০ ব্যবধানে পয়েন্ট তালিকার শীর্ষ দল লেস্টার সিটিকে হারিয়েছে লিভারপুল। আবার হোঁচট খেয়েছে চেলসি, ওয়াটফোর্ডের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে জোসে মরিনিয়োর দল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্সেনালইংলিশ প্রিমিয়ার লিগম্যানসিটিলিভারপুল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ম্যানইউ’র টানা চতুর্থ হারে চরম বেকায়দায় ভ্যান গল

পরবর্তী

আমিরকে মেনে নিলেন হাফিজ-আজহার

পরবর্তী

আমিরকে মেনে নিলেন হাফিজ-আজহার

চট্টগ্রামে অস্ত্র, গুলি ও বিষ্ফোরকসহ ৩ জেএমবি আটক

সর্বশেষ

মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ঠাকুরগাঁওয়ে মিষ্টি বিতরণ

আগস্ট ২০, ২০২৬

সানি দেওলের করুণ দশা, ছক্কা হাঁকালেন ইমরান হাশমি!

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত।

রোহিঙ্গা সংকট দেশের অর্থনীতি ও স্থানীয় পরিবেশের ওপর চাপ তৈরি করছে: সেনাপ্রধান

আগস্ট ২০, ২০২৬

হাড় হিম করা ভয়ানক এই সিনেমার জন্য প্রস্তুত তো?

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাশিয়ায় জ্বালানি সংকট, এশিয়া থেকে পরিশোধিত জ্বালানি আমদানি

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT