চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যানহাটান হামলায় আকাইদ উল্লাহ দোষী সাব্যস্ত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১৩ পূর্বাহ্ণ ১১, জানুয়ারি ২০১৮
আন্তর্জাতিক
A A
ম্যানহাটান-আকাইদ উল্লাহ

নিউইয়র্কের ম্যানহাটান হামলার ঘটনায় বাংলাদেশি আকাইদ উল্লাহকে দোষী সাব্যস্ত করে অভিযুক্ত করেছে যুক্তরাষ্ট্র।

গত ১১ ডিসেম্বর স্থানীয় সময় সকাল ৭.১৯ টায় নিউইয়র্কের টাইমস স্কয়ারের কাছে যুক্তরাষ্ট্রের সব থেকে বড় বাস স্টেশনে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় হামলাকারীসহ ৪ জন আহত হয়।

বিস্ফোরণের ঘটনায় আটক ব্যক্তির কাছে পাওয়া ফটো আইডিতে জানা যায় তার নাম আকাইদ উল্লাহ। তার কাছ থেকে বিস্ফোরক দ্রব্যসহ বিস্ফোরণের ডিভাইস উদ্ধার করা হয়। তার বয়স ২০ বছর। জাতীয়তা বাংলাদেশি। ব্রুকলিনের বাসিন্দা তিনি। অসাবধানতার কারণে তার কাছে থাকা বোমা বিস্ফোরণ ঘটলে তিনি আহত হন এবং পাশের বেল্লেভু হাসাপাতালে যান।

সেখান থেকে সহকর্মী সে গালাঘের এবং এন্থনি ম্যানফ্রেডিকে সঙ্গে নিয়ে পোর্ট অথরিটি পুলিশ অফিসার জ্যাক কলিন্স বন্দুক দিয়ে ঘিরে ধরে আকাইদকে গ্রেফতার করেন। বিস্ফোরণে ছোট ডিভাইসের ভিতর থেকে তার বেরিয়ে ছিল। পুলিশের ধারণা, ডিভাইসটিতে গোলযোগ সৃষ্টি হওয়ায় বোমার বিস্ফোরণ ঘটে।

তদন্তকারী কর্মকর্তারা জানান, বিস্ফোরণকারী আকাইদ উল্লাহ আগে ছিলেন একজন ট্যাক্সি ড্রাইভার। ব্রুকলিনের অ্যাপার্টমেন্টে থাকার সময় ইন্টারনেটে বোমা তৈরির ভিডিও দেখে দেখে বোমা বানানো শিখেছিলেন তিনি।

আকাইদের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপে। বাড়ি মুছাপুর পন্ডিতদের হাটের পূর্ব পাশে। তার বাবার নাম সানা উল্লা। আগে থাকতেন ঢাকার হাজারীবাগে। এই ঘটনার তদন্তের সঙ্গে জড়িত কর্মকর্তারা জানিয়েছেন, আকাইদের প্রতিবেশীরা তার আচরণ বা জীবনযাপনের মধ্যে চরমপন্থার কোনো চিহ্ন পাওয়া যায়নি কখনো। এলাকার বিভিন্ন অনুষ্ঠানেও অংশ নিতেন আকাইদ।ম্যানহাটান-আকাইদ উল্লাহ

Reneta

এর আগে কোনো জঙ্গি সংগঠনের সঙ্গে তার সম্পৃক্ততার কোনো ধরনের খবর অথবা তার সম্পর্কে কোনো তথ্য কোনো মার্কিন গোয়েন্দা বা আইনশৃঙ্খলা বাহিনীর কেউই কখনো বলেনি বলেও জানান তদন্তকারীরা। তবে সেটা থেকে প্রমাণিত হয় না যে তার আসলেই কোনো সম্পৃক্ততা নেই।

ফ্যামিলি ভিসা নিয়ে ৭ বছর আগে নিউইয়র্কে যান আকাইদ। তবে তদন্তকারীদের ধারণা সে নিজে নিজেই এই ধরনের বিচ্ছিন্নতার সঙ্গে সম্পৃক্ত হয়ে পড়ে। বিশেষ করে ইন্টারনেটে সন্ত্রাসীদের প্রোপাগান্ডা দেখে। এমনও হতে পারে সে এমন কিছু সন্ত্রাসীদের ভিডিও দেখেছিলো যেটা তাকে ভুল বিস্ফোরক ডিভাইস বানাতে সাহায্য করেছিলো।

২০১২ সালের মার্চ থেকে ২০১৫ সালের মার্চ পর্যন্ত লিমো ট্যাক্সি চালানোর লাইসেন্স ছিলো আকাইদের। এরপর ওই লাইসেন্স আর নবায়ন করা হয়নি। তবে শহরের ইয়েলো ট্যাক্সি বা উবার চালানোর লাইসেন্স তার ছিল না।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ম্যানহাটান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা উদ্বেগজনক: রফিকুন নবী

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২১ মে থেকে ২ জুন পর্যন্ত ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি ফিলিং স্টেশন

মে ১৮, ২০২৬

বেবিচক এর সনদ বিতরণ অনুষ্ঠান

মে ১৮, ২০২৬

বোলাররা ভালো করাতেই সহজ হচ্ছে: তাইজুল

মে ১৮, ২০২৬

যাদের নিয়ে ‘অভিষেক’ বিশ্বকাপে যাচ্ছে কেপ ভার্দে

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT