চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৫ মে নিউ ইয়র্কে ‘রিকশা গার্ল’-এর প্রিমিয়ার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪১ অপরাহ্ণ ২৪, এপ্রিল ২০২২
বিনোদন
A A

বিশ্বের বিভিন্ন দেশে সম্মাননা প্রাপ্ত ছবি ‘রিকশা গার্ল’-এর প্রিমিয়ার হতে যাচ্ছে মার্কিন মুলুকের নিউ ইয়র্কের শহরের ম্যানহাটনে। ‘বায়োস্কোপ ফিল্মস’র সৌজন্যে ৫ মে শহরটির নামকরা মুভি থিয়েটার ‘ভিলেজ ইস্ট বাই অ্যাঞ্জেলিকা’য় ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরের নির্বাহী প্রযোজনায় নির্মিত এ ছবির প্রিমিয়ার অনুষ্ঠিত হবে।

ম্যানহাটনে ‘রিকশা গার্ল’-এর প্রিমিয়ার অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এ ছবির নির্মাতা অমিতাভ রেজা, নির্বাহী প্রযোজক আসাদুজ্জামান সকাল, সহ-প্রযোজক মেহজাবিন রেজা, কেন্দ্রীয় চরিত্রের অভিনয়শিল্পী নভেরা রহমান, মোমেনা চৌধুরী।

সংশ্লিষ্টরা জানান, এদিন উপস্থিত সিনেমাপ্রেমীরা ‘রিকশা গার্ল’-এর কলা-কুশলীদের সাথে পরিচিত হতে পারবেন। পাশাপাশি পরিচালকের সাথে একটি প্রশ্নোত্তর পর্বেও তাদের অংশ নেবার সুযোগ থাকবে।

অমিতাভ রেজা এ প্রসঙ্গে বলেন, “দেশের বাইরের দর্শকদের কাছে ছবিটি পৌঁছে দিতে এবং বাংলাদেশের সিনেমাকে বিশ্বমঞ্চে তুলে ধরতে ‘রিকশা গার্ল’ নিয়ে আমরা বড় বড় সব চলচ্চিত্র উৎসব ও শহরে হাজির হয়েছি। ম্যানহাটনের মতো বৈচিত্র্যময় শহরে এই ছবির প্রিমিয়ার করতে পেরে আমার ভিন্ন রকম অনুভূতি হচ্ছে।”

তিনি আরো বলেন, “যেহেতু ‘রিকশা গার্ল’ সিনেমার গল্পটি যুক্তরাষ্ট্রের একজন লেখকের কিশোরসাহিত্য থেকে নেওয়া এবং বইটিও বেশ পাঠকপ্রিয় – আমার প্রত্যাশা সেখানের বাসিন্দারা চলচ্চিত্রটি বেশ উপভোগ করবেন।”

‘আয়নাবাজি’খ্যাত পরিচালক অমিতাভ রেজা’র বহু প্রতীক্ষিত ছবি ‘রিকশা গার্ল।’ ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের লেখক মিতালি পারকিনসের কিশোরসাহিত্য ‘রিকশা গার্ল’ অবলম্বনে নির্মিত হয়েছে চলচ্চিত্রটি। ‘রিকশা গার্ল’-এর মূল চরিত্রে অভিনয় করেছে নাইমা নামের এক কিশোরী; যে কি না ঘটনাক্রমে রিকশা চালানোকে পেশা হিসেবে গ্রহণ করে।

Reneta

নভেরা রহমান সিনেমাতে নাইমা চরিত্রে অভিনয় করেছেন। ছবিতে আরো অভিনয় করেন চম্পা, মোমেনা চৌধুরী, নরেশ ভূঁইয়া, অ্যালেন শুভ্র। বিশেষ চরিত্রে অভিনয় করেন সিয়াম। ‘রিকশা গার্ল’র চিত্রনাট্য লিখেছেন নাসিফ ফারুক আমিন ও শর্বরী জোহরা আহমেদ।

ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের ‘প্রেসকট ফিল্ম ফেস্টিভ্যাল’, জার্মানির ‘শ্লিঙ্গেল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’ সহ বেশ কয়েকটি চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতেছে ও সিনে সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে ‘রিকশা গার্ল’।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায় নির্মিত ‘রিকশা গার্ল’ সিনেমার প্রযোজকরা হলেন, জিয়াউদ্দিন আদিল, ফরিদুর রেজা সাগর ও এরিক জে অ্যাডামস। বিশ্বের বিভিন্ন দেশে প্রদর্শিত হলেও বাংলাদেশের দর্শক ছবিটি দেখার অপেক্ষায় মুখিয়ে আছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অমিতাভ রেজানভেরা রহমাননিউ ইয়র্কফরিদুর রেজা সাগরম্যানহাটানলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘বিক্রম ভেদা’র নতুন লুকে ভক্তদের মন কাড়লেন হৃতিক

পরবর্তী

টাঙ্গাই‌লে ঘুমন্ত দুই শিশুর রহস্যজনক মৃত্যু

পরবর্তী
টাঙ্গাইল জেলা-যুগান্তর

টাঙ্গাই‌লে ঘুমন্ত দুই শিশুর রহস্যজনক মৃত্যু

আলোকিত স্থাপনা: আল ফাতেহ গ্র্যান্ড মসজিদ

সর্বশেষ

উপমহাদেশের চলচ্চিত্র আইকন বি এন সরকারের ১২৫তম জন্মবার্ষিকী

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বৈশ্বিক তাপদাহে কুলিং অ্যাপ্লায়েন্স রপ্তানিতে রেকর্ড শেনচেনের

জুলাই ১৯, ২০২৬

বাংলাদেশের সবচেয়ে কাছের বন্ধু চীন: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

জুলাই ১৯, ২০২৬

ফাইনালে স্পেনের একাদশ যেমন হতে পারে

জুলাই ১৯, ২০২৬

পাঁচ জেলায় বন্যার পূর্বাভাস

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT