চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিউইয়র্কের ম্যানহাটানের বাস টার্মিনালে বিস্ফোরণ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৫০ অপরাহ্ণ ১১, ডিসেম্বর ২০১৭
আন্তর্জাতিক
A A
ম্যানহাটানের বাস টার্মিনালে বিস্ফোরণ, বহু হতাহতের আশঙ্কা

ম্যানহাটানের বাস টার্মিনালে বিস্ফোরণ, বহু হতাহতের আশঙ্কা

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটান টাইম স্কয়ারের কাছের একটি বাস টার্মিনালে ভয়াবহ বিস্ফোরণ হয়েছে বলে জানিয়েছে নিউইয়র্ক পুলিশ। স্থানীয় সময় সোমবার সকালে টাইম স্কয়ারের কাছেই অবস্থিত পোর্ট অথরিটি বাস টার্মিনালে এই বিস্ফোরণে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

বিস্ফোরণের কারণ এখনও অজ্ঞাত উল্লেখ করে পুলিশের এক টুইট বার্তায় জানানো হয় যে, ৮নং এভিনিউয়ের ৪২নং স্ট্রিটে ঘটেছে এই বিস্ফোরণ। ঘটনার পর তাৎক্ষণিকভাবে টাইম স্কয়ারের এ, সি ও ই রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে এবং আশপাশের লোকজনকে সরিয়ে নেয়া হচ্ছে।

এই হামলাটি কোন সন্ত্রাসী হামলা কি না সে বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। বাস টার্মিনালের পথচারি পারাপারের পথের নিচে রাখা পাইপ বোমার কারণে বিস্ফোরণ হতে পারে বলে এক পুলিশকে উদ্ধৃত করে এবিসি নিউজ জানিয়েছে।

বিস্ফোরক ডিভাইসসহ একজনকে আটক করেছে পুলিশ। বিস্ফোরণটি সন্ত্রাসী হামলা কি না তা খতিয়ে দেখছে পুলিশ।

সিএনএনের এক প্রতিবেদনে বলা হচ্ছে, বাস স্টেশনে বিস্ফোরণের কোন ইচ্ছা হামলাকারীর ছিলো না। অসাবধানতার কারণে ওই বিস্ফোরণ হয়েছে। এ জন্য ওই ব্যক্তি ছাড়া আর কেউ আহত হয়নি। তার নাম-পরিচয় সম্পর্কে কিছুই জানানো হয়নি। আরও আহত ব্যক্তি রয়েছে কি না তাও স্পষ্ট করে বলা হচ্ছে না। ঘটনাস্থলে এক ডজনের বেশি অ্যাম্বুলেন্স রেডি রাখা হয়েছে।

ঘটনাস্থলের চারপাশের সব রাস্তা ফাঁকা করে দেয়া হয়েছে। কর্তৃপক্ষ মাইকের মাধ্যমে সাধারণ মানুষকে ঘটনাস্থল থেকে দূরে থাকতে বলছেন। জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে ঘোষণা দেয়ার এক সপ্তাহ আগেই এই দুর্ঘটনার ঘটনা ঘটলো। পোর্ট অথরিটি যুক্তরাষ্ট্রের সব থেকে বড় বাস টার্মিনাল এবং বছরব্যাপী প্রায় ৬ কোটির বেশি লোককে সেবা দিয়ে থাকে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বিস্ফোরণম্যানহাটানযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সংঘাত শেষ: ডোনাল্ড ট্রাম্প

মে ২, ২০২৬

অতিবৃষ্টিতে ধানের জমি তলিয়ে ক্ষতিগ্রস্ত ২১ হাজার কৃষক

মে ২, ২০২৬

হাওরে ধান-চাল সংগ্রহ শুরু হচ্ছে ৩ মে

মে ২, ২০২৬

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে দুই আসনে পুনরায় ভোটগ্রহণ চলছে

মে ২, ২০২৬

আজ সিলেট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

মে ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT