ফুটবল

ম্যানসিটি-সাউদাম্পটনের জয়ের রাতে অ্যাস্টন-প্যালেসের ড্র

ম্যানচেস্টার সিটি ফুটবল দলের খেলোয়াড়রা গোল উদযাপন করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যানচেস্টার সিটি দলের খেলোয়াড়রা মাঠে গোল উদযাপন করছে, আনন্দে ভাসছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ইংলিশ প্রিমিয়ার লিগে ব্রেন্টফোর্ডকে ২-০ গোলে হারিয়ে জয় তুলেছে টেবিল টপার ম্যানচেস্টার সিটি। ভিন্ন ম্যাচে সাউদাম্পটন জয়ের দেখা পেলেও জয়হীন রাত কাটিয়েছে ক্রিস্টাল প্যালেস ও অ্যাস্টন ভিলা।

ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই ব্রেন্টফোর্ডকে চেপে ধরে ম্যানসিটি। একের পর এক আক্রমণ অব্যাহত রাখলেও আক্রমণভাগের সমন্বয়হীনতায় গোল আসছিল না। ম্যাচে বেন্ট্রফোর্ড রক্ষণভাগের একমাত্র কাজ ছিল ম্যানসিটির আক্রমণভাগকে প্রতিহত করা।

ম্যাচের ৩৮ মিনিট পর্যন্ত সব ঠিকঠাকই ছিল বিপত্তি বাঁধে ব্রেন্টফোর্ড মিডফিল্ডার ডি বক্সে ডুকে রাহিম স্টারলিংকে ফাউল করে বসলে। স্পট কিংকে দল কে লিড এনে দেয় রিয়াদ মাহরেজ। ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় ম্যানসিটি।

বিরতি থেকে ফিরে আক্রমণের ধারা অব্যহত রাখে পেপ গার্দিওলার দল। ৬০ মিনিটে ব্রেন্টফোর্ড গোলরক্ষক রহিম স্টালিংকে প্রতিহত করলেও কেভিন ডি ব্রুইনকে ফেরানো যায় নি। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে গার্দিওলা বাহিনী।

লিগের অন্য ম্যাচে ম্যানসিটির মতো জয়ের দেখা পেয়েছে সাউদাম্পটনও। টটেনহ্যাম হটস্পারকে ৩-২ গোলে হরিয়ে জয় নিশ্চিত করে সাউদাম্পটন।

ভিন্ন ম্যাচে জয়হীন রাত কাটিয়েছে অ্যাস্টন ভিলা ও ক্রিস্টাল প্যালেস। লিডস ইউনাইটেড ৩-৩ গোলে রুখে দিয়েছে অ্যাস্টন ভিলাকে। আরেক ম্যাচে ক্রিস্টাল প্যালেসকে জয়হীন রেখেছে নরউইচ সিটি। ১-১ গোলে ড্র হয় ম্যাচটি।

বিষয়:অ্যাস্টন ভিলা ইপিএল ক্রিস্টাল প্যালেস ম্যানসিটি সাউদাম্পটন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…