ফুটবল

ম্যানসিটি ডিফেন্ডারের বিরুদ্ধে চার ধর্ষণ, যৌন নির্যাতন অভিযোগ

ম্যানসিটি ফুটবল খেলোয়াড়ের ছবি, খেলাধুলা ও ফুটবল সম্পর্কিত. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতিযোগিতামূলক ফুটবল ম্যাচে ম্যানসিটি দলের ফুটবল খেলোয়াড়ের ছবি, খেলাধুলা ও আন্তর্জাতিক ফুটবল সম্পর্কিত. Channel i News – চ্যানেল আই নিউজ

ম্যানচেস্টার সিটির ফুটবলার বেনজামিন মেন্ডির বিপক্ষে ধর্ষণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। সেও এক-দুটি নয়, তারকা ডিফেন্ডারের বিরুদ্ধে চারটি ধর্ষণ ও একটি যৌন হয়রানির মামলার তদন্ত শুরু হয়েছে।

ফ্রান্সের হয়ে ২০১৮ রাশিয়া বিশ্বকাপ জিতেছেন মেন্ডি। ম্যানসিটির হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছেন তিনবার। গত মৌসুমে পেপ গার্দিওলার দলের লিগ শিরোপা জয় ও চ্যাম্পিয়ন্স লিগে রানার্সআপ হওয়া দলের সদস্য তিনি।

২৭ বছর বয়সী ফরাসি লেফটব্যাকের বিপক্ষে অভিযোগের তদন্ত করছে চেশায়ার পুলিশ বিভাগ। অভিযোগকারীদের তিনজন ১৬ বছরের বেশি বয়সী, যারা ২০২০ সালের অক্টোবর থেকে চলতি বছরের আগস্ট সময়ের মধ্যে যৌন নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ তুলেছেন।

তদন্ত চলছে, অভিযোগ এখনও সুরাহা হয়নি। এরমাঝেই ম্যানসিটি তাদের ডিফেন্ডারকে দল থেকে বহিষ্কার করেছে। বেনজামিনকে হেফাজতে নিয়েছে চেশায়ার পুলিশ। শুক্রবার তাকে চেস্টার ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির করা হবে।

প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নদের জার্সিতে ২০১৭ সাল থেকে খেলছেন মেন্ডি। ৫২ মিলিয়ন পাউন্ডে তাকে ফ্রেঞ্চ লিগ ওয়ানের ক্লাব মোনাকো থেকে দলে টেনেছিল সিটিজেনরা।

বিষয়:ধর্ষণ ফ্রান্স ম্যানসিটি যৌন নির্যাতন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…