চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যানসিটিকে ‘বার্সার মতো করে’ গড়তে চান গার্দিওলা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৪ অপরাহ্ণ ২৫, সেপ্টেম্বর ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

২০০৮ সালে কোচ হওয়ার পর একাডেমির ফুটবলারদের মূল দলে টেনে বার্সেলোনার চেহারাই পাল্টে দিয়েছিলেন পেপ গার্দিওলা। লিওনেল মেসিকে সামনে রেখে জাভি-ইনিয়েস্তা, বুস্কেটস-পিকেদের নিয়মিত একাদশে খেলার সুযোগ করে দেন। নিজেও ছিলেন বার্সার একাডেমির ছাত্র। দলে তরুণ রক্ত কতটা গতি আনতে পারে সেটা তার চেয়ে কেউইবা ভালো জানে!

একই কাজ এখন ম্যানচেস্টার সিটিতে করতে চাইছেন গার্দিওলা। দলকে চাপ দিচ্ছেন একাডেমি থেকে তরুণদের উঠিয়ে আনতে। বৃহস্পতিবার রাতে একাডেমির ফুটবলারদের নিয়ে সাজানো এক দলের সাহায্যে কারাবাও কাপে বোর্নমাউথকে ২-১ গোলে হারানোর পর আরও বেশি সাহস পাচ্ছেন স্প্যানিশ কোচ। ম্যানসিটির হয়ে অভিষেক ম্যাচেই জোড়া গোল করেছেন ১৭ বছর বয়সী লিয়াম ডেলাপ।

অনেকটা বাধ্য হয়েই একাডেমি থেকে তরুণদের নিয়ে কারাবাও কাপে দল সাজান গার্দিওলা। তার সিনিয়র দলের কেবল ১৩ জন বৃহস্পতিবার মাঠে নামার মতো ফিট ছিলেন। কেউ আছেন চোটে, কেউ পেয়েছেন বিশ্রাম। সিটিজেনদের দলে ছিল একাডেমি থেকে উঠে আসা আদ্রিয়ান বার্নাবে, থমাস ডয়েল, টেইলর হারউড-বেলিস ও লিয়াম ডেলাপের মতো নতুন মুখ।

এক ম্যাচ খেলিয়েই একাডেমি থেকে উঠে আসা প্রতিভাদের প্রশংসায় পঞ্চমুখ গার্দিওলা। সামনের ভরা সূচিতে এ তরুণদের তার কাজে লাগবে বলেও জানিয়েছেন বার্সা ও বায়ার্ন মিউনিখের সাবেক কোচ।

‘টমি টেইলর, লিয়ামের মতো আমাদের তরুণরা উচ্চ পর্যায়ে খেলছে, দারুণ খেলেছে। সবাই অসাধারণ খেলেছে।’

‘মাত্র ১৭ বছর বয়সে লিয়াম ভিন্ন এক স্ট্রাইকার। শারীরিক গঠনগত দিক থেকে আমরা এমনই চাই। আমরা ট্রেনিংয়ে দেখেছি সে দারুণ ফিনিশার। এখন ঠাণ্ডা মাথায় তার ভবিষ্যৎ নিয়ে কাজ করা উচিৎ। আমরা তার পারফরম্যান্সে উচ্ছ্বসিত।’

‘এখন যে পরিস্থিতি, সামনে আমাদের একাডেমির ফুটবলারদের প্রয়োজন পড়বে। আমাদের মাত্র ১৩ জন ফুটবলার ফিট আছে। এমন সমস্যায় আমাদের সামনের দিকে তাকাতেই হবে। লিয়াম আমাদের সঙ্গে থাকতে পারে, তাকে কাজে লাগবে।’

ট্যাগ: গার্দিওলাবার্সাম্যানসিটিলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গ্রামে-গঞ্জে স্বাস্থ্য ও যোগাযোগ খাত

পরবর্তী

আরিয়ানের সঙ্গে প্রথমবার তৌসিফ-সাফা

পরবর্তী

আরিয়ানের সঙ্গে প্রথমবার তৌসিফ-সাফা

শনিবার দুপুরে শাবনূর-ফেরদৌসের ‘জিদ্দি বউ’

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT