চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যানইউ জার্সিতে শেষ ম্যাচ খেলে ফেললেন ইব্রা?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩৭ পূর্বাহ্ণ ২২, এপ্রিল ২০১৭
স্পোর্টস
A A

নাটকীয় এক জয়ে ইউরোপা লিগের সেমিফাইনালে উঠেছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড। দুই লেগ মিলিয়ে বেলজিয়ান ক্লাব আন্ডারলেখটকে ৩-২ হারায় রেড ডেভিলসরা। সেমিতে সেল্টা ভিগোর বিপক্ষে নামতে হবে ম্যানইউকে।

কিন্তু ইউরোপার শেষ চারে উঠলেও শান্তিতে নেই কোচ হোসে মরিনহো। কারণ ইনজুরিতে মৌসুম শেষ হয়ে গেছে দলের অন্যতম সেরা তারকা জ্লাতান ইব্রাহিমোভিচের।

ঘরের মাঠে আন্ডারলেখটের বিপক্ষে হেড করার সময় ডান হাঁটুতে আঘাত পেয়ে মাঠ ছাড়তে হয় ইব্রাকে। পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায়, পুরো মৌসুমের জন্যই মাঠের বাইরে চলে যেতে হবে তাকে।

কিছু ইংলিশ গণমাধ্যম খবর দিচ্ছে, শুধু এই মৌসুম নয়, অন্তত ৯ মাসের ইনজুরিতে পড়েছেন ইব্রাহিমোভিচ। আর ইউনাইটেডের সঙ্গে এ মৌসুমেই চুক্তি শেষ সুইডিশ স্ট্রাইকারের। সেক্ষেত্রে এটাই হয়ে যেতে পারে ইউনাইটেডে ইব্রার শেষ ম্যাচ।

ফরাসি ক্লাব প্যারিস-সেইন্ট জার্মেইন (পিএসজি) থেকে ওল্ড ট্রাফোর্ডে যোগ দেয়ার পর সব প্রতিযোগিতা মিলে ২৮টি গোল করেছেন ইব্রা। যার মধ্যে ইংলিশ লিগ কাপের ফাইনালে সাউদাম্পনের বিপক্ষে জোড়া গোলও রয়েছে সুইডিশ তারকার।

ইব্রার ইনজুরির কারণে জোড়া ধাক্কা খাবেন মরিনহো। প্রিমিয়ার লিগে শীর্ষ চারের থাকতে পারবে কিনা, সেই শঙ্কার সঙ্গে ইউরোপা লিগ জয়ে নিয়েও বেকায়দায় পড়বেন ‘স্পেশাল ওয়ান’।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইব্রাহিমোভিচ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

লাকী আখান্দকে নিয়ে অঞ্জন দত্তের গান

পরবর্তী

রানা প্লাজা ট্র্যাজেডি: বদলাতে শুরু করেছে পোশাকখাত

পরবর্তী

রানা প্লাজা ট্র্যাজেডি: বদলাতে শুরু করেছে পোশাকখাত

লাকি আখান্দকে রাষ্ট্রীয় সম্মান জানানো হয়

লাকী আখান্দকে সর্বসাধারণের শ্রদ্ধাজ্ঞাপন

সর্বশেষ

ফাইনালে স্পেনের একাদশ যেমন হতে পারে

জুলাই ১৯, ২০২৬

পাঁচ জেলায় বন্যার পূর্বাভাস

জুলাই ১৯, ২০২৬

বক্স অফিসে হাজার কোটি, এবার নেটফ্লিক্সেও ইতিহাস গড়ল ‘ধুরন্ধর’

জুলাই ১৯, ২০২৬

ফাইনালে আর্জেন্টিনার শুরুর একাদশ এমন হচ্ছে?

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বকাপ মানেই ‘দ্যা গ্রেটেস্ট শো অন দ্য আর্থ’

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT