ম্যানইউর পর ৬০০ লিগ ম্যাচজয়ী এখন চেলসিও

চেলসি ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে জয় উদযাপন করছে, দর্শকদের সাথে আনন্দ ভাগাভাগি করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
অ্যাস্টন ভিলাকে হারানোর পথে অসাধারণ এক মাইলফলকে নাম লিখে ফেলেছে চেলসি। ম্যানচেস্টার ইউনাইটেডের পর ৬০০ লিগ ম্যাচ জয়ের কীর্তি গড়া দ্বিতীয় ইংলিশ প্রিমিয়ার লিগ জায়ান্ট এখন ব্লুজরা।
ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে শনিবার রাতে অ্যাস্টন ভিলাকে ৩-০ গোলে হারায় চেলসি। বর্তমানে ইউরোপ মুকুটজয়ী কোচ থমাস টুখেলের মুখে হাসি ফোটানোর দুটি গোল রোমেলু লুকাকুর, একটি মাতেও কোভাচিচের।
ম্যাচের ১৫ মিনিটে লিড নেয় চেলসি, মাতেওর বাড়ানো বলে গোল আনেন লুকাকু। পরের গোলটি মাতেও নিজেই করে দেন, ৪৯ মিনিটে। নির্ধারিত সময়ের যোগ করা তৃতীয় মিনিটে সিজার আজপিলিকুয়েতার বানিয়ে দেয়া বলে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন লুকাকু।
জয়টি দিয়ে প্রিমিয়ার লিগে ৬০০ বা ততোধিক ম্যাচ জয়ের কীর্তি গড়েছে চেলসি। তাদের জয় এখন ঠিক ছয়শটি। ম্যানচেস্টার ইউনাইটেড শীর্ষে, ৬৯০ লিগ ম্যাচ জয় নিয়ে।






