চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মৌসুমের ‘সেরা’ ম্যাচ খেলে দুইয়ে রিয়াল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২২ পূর্বাহ্ণ ২৩, সেপ্টেম্বর ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

লা লিগায় টানা চার ম্যাচ অপরাজিত থাকার দৌড় থেমে গেছে সেভিয়ার। ঘরের মাঠে তাদের হারতে হয়েছে রিয়াল মাদ্রিদের কাছে। সেভিয়ার আগ্রাসন থামিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে মাদ্রিদ। জয়ে পর কোচ জিনেদিন জিদান বলেছেন, সেভিয়া ম্যাচ চলতি মৌসুমে এখনো পর্যন্ত খেলা ‘সেরা’ ম্যাচ তাদের।

সেল্টা ভিগোর বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে জয় দিয়ে এবার লা লিগা অভিযান শুরু করে রিয়াল। পরে ভ্যালাদোলিদ ও ভিয়ারিয়ালের কাছে পরপর দুই ম্যাচে আটকে যায় তারা। ঘরের মাঠে লেভান্তেকে হারিয়ে স্প্যানিশ লিগে জয়ে ফিরলেও চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির কাছে ০-৩ গোলে হারতে হয় জিদানের দলকে। সেই হারের ধাক্কা সামলে লিগে ফিরে মাদ্রিদ ১-০ গোলে হারিয়ে দিয়েছে সেভিয়াকে। ম্যাচের দ্বিতীয়ার্ধে জয়সূচক একমাত্র গোলটি করেন করিম বেনজেমা।

প্রথম পাঁচটি ম্যাচে মাত্র ২টিতে জয়। তার উপর পিএসজির কাছে অসহায় আত্মসমর্পণ। স্বাভাবিকভাবেই চাপ বাড়ছিল কোচ জিদানের উপর। স্বদেশি বেনেজেমা আপাতত সেই চাপ থেকে মুক্তি দিলেন কোচকে।

Banglabid

প্রথমার্ধের খেলা গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে মাদ্রিদকে কাঙ্ক্ষিত গোল এনে দেন বেনজেমা। ৬৪ মিনিটে কারভাহালের ক্রস থেকে দুর্দান্ত হেডে সেভিয়ার জালে বল জড়িয়ে দেন ফরাসি তারকা।

৮৮ মিনিটে রিয়ালের জালে পাল্টা বল জড়িয়েছিল সেভিয়াও। তবে অফসাইডের জন্য বাতিল হয় গোল। ফলে সেভিয়ার ম্যাচে সমতা ফেরানোর আশাও পূর্ণ হয়নি। শেষ পর্যন্ত ১ গোলের ছোট লিড ধরে রাখতে সক্ষম হয় রিয়াল এবং ম্যাচ জিতে মাঠ ছাড়ে তারা।

এই জয়ের সুবাদে ৫ ম্যাচে ১১ পয়েন্ট ঘরে তুলল রিয়াল। শীর্ষে থাকা অ্যাথলেটিক বিলবাওয়ের সঙ্গে তাদের পয়েন্ট সংখ্যা সমান হলেও গোলপার্থক্যে পিছিয়ে থাকায় মাদ্রিদকে দ্বিতীয় স্থানে থাকতে হচ্ছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রিয়াললা লিগালিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হাসছেন ক্লপ, গানার-ল্যাম্পার্ডের মুখ ফ্যাকাসে

পরবর্তী

অধিনায়ক হয়ে প্রোটিয়াদের স্বপ্ন দেখাচ্ছেন ডি কক

পরবর্তী

অধিনায়ক হয়ে প্রোটিয়াদের স্বপ্ন দেখাচ্ছেন ডি কক

জঙ্গি আস্তানা থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষক আটক

সর্বশেষ

চার দিনের বিরতি দিয়ে এশিয়ান গেমসের প্রস্তুতি শুরু বাংলাদেশের

আগস্ট ২০, ২০২৬

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তৃতীয় বাংলাদেশের মাহমুদুল হাসান আশরাফী

আগস্ট ২০, ২০২৬

আমার মনে হয় না এবছর বিপিএল হবে: তামিম

আগস্ট ২০, ২০২৬

ভালুকায় প্রকৃতি ও জীবন ক্লাবের নতুন কমিটি

আগস্ট ২০, ২০২৬

দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম শেষে বঙ্গভবনে মির্জা ফখরুল

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT