বাংলাদেশ

মোহাম্মদ যাকারিয়ার দোয়া মাহফিল শুক্রবার

মোহাম্মদ যাকারিয়ার দোয়া মাহফিল শুক্রবার

বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক গবেষণার অন্যতম পুরোধা, পুঁথিবিশারদ ও বহুভাষাবিদ আবুল কালাম মোহাম্মদ যাকারিয়ার আত্মার মাগফেরাত কামনা করে আগামী ৪ মার্চ ২০১৬ শুক্রবার দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

তার পরিবারের উদ্যোগে আগামী শুক্রবার বাদ মাগরিব লেক সার্কাস উচ্চ বালিকা বিদ্যালয় মিলনায়তনে (স্কয়ার হাসপাতালের বিপরীতে) অনুষ্ঠিত হবে এ দোয়া মাহফিল।

সাবেক সচিব ও গবেষণায় একুশে পদকপ্রাপ্ত আবুল কালাম মোহাম্মদ যাকারিয়া গত ২৪ ফেব্রুয়ারি বুধবার সকাল ১১ টা ৪৮ মিনিটে রাজধানীর শমরিতা হাসপাতালে মৃত্যুবরণ করেন। গত ২৫ ফেব্রুয়ারি তাঁর পৈত্রিক বাড়ি ব্রাহ্মনবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার দরিকান্দি গ্রামে তাকে সমাহিত করা হয়।

দোয়া মাহফিল অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য আবুল কালাম মোহাম্মদ যাকারিয়ার ভক্ত, অনুরাগী, শুভানুধ্যায়ীদের প্রতি তাঁর পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…