চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোহাম্মদ নাসিমের জানাজা ও দাফন রোববার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৬ অপরাহ্ণ ১৩, জুন ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A
নাসিম

সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের জানাজা অনুষ্ঠিত হবে আগামীকাল রোববার। রোববার সকাল ১০ টায় বনানী কবরস্থানে তার জানাজা সম্পন্ন হবে। পরে বনানী কবরস্থানে মায়ের কবরে তাকে শেষ নিদ্রায় শায়িত করা হবে।

শনিবার রাতে শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের মর্গে তার মরদেহ রাখা হবে।

করোনাভাইরাসের কারণে জনগণের স্বাস্থ্যবিধি ও স্বাস্থ্যসচেতনতার দিকটি বিবেচনায় রেখে তার লাশ সিরাজগঞ্জে নিজ জন্মভূমিতে নিয়ে যাওয়া হচ্ছে না বলে জানান আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক এবং মোহাম্মদ নাসিমের ছেলে তানভীর শাকিল জয়।

Banglabid

শনিবার দুপুরে শ্যামলী স্পেশালাইজড হাসপাতালের সামনে সাংবাদিকদের তারা এ কথা বলেন।

সাবেক স্বাস্থ্যমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও চৌদ্দ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল ১১টা ১০ মিনিটে মৃত্যুবরণ করেন।

গত ১ জুন শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তির পর করোনাভাইরাস পজিটিভ আসে মোহাম্মদ নাসিমের। ৪ জুন ভোরে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ব্রেন স্ট্রোক হয় তার।

Reneta

৫ জুন সকালে সিএমএইচ এ নেওয়ার কথা থাকলেও অবস্থার অবনতি হওয়ায় সম্ভব হয়নি। বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালেই তার অস্ত্রোপচার করা হয়। পরে ৯ জুন আবার করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ আসে।

১৯৪৮ সালের ২ এপ্রিল সিরাজগঞ্জে জন্মগ্রহণ করেন তিনি। জাতীয় চার নেতার একজন ক্যাপ্টেন এম মনসুর আলীর ছেলে ছিলেন মোহাম্মদ নাসিম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জানাজাদাফনমোহাম্মদ নাসিমসাবেক স্বাস্থ্যমন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

মিরাজ-হাসানের ৫-৩, ৫৭ করলেই ইতিহাস লিখবে বাংলাদেশ

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে রাজনীতিতে সক্রিয় নারীদের পরিবার ও ক্যারিয়ার সামলানো নিয়ে নতুন আলোচনা

আগস্ট ১৬, ২০২৬
ছবি: প্রতিনিধি।

ফুল দেওয়ার প্রলোভনে ৯ বছরের শিশুকে ধর্ষণ

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

দলীয় কার্যালয়ে পাওয়া গেল তৃণমূলের প্রবীণ নেতা আশিস বন্দ্যোপাধ্যায়ের মরদেহ

আগস্ট ১৬, ২০২৬
ছবি: প্রতিনিধি।

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যানের জেরে র‍্যাগিং: ববি শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত ২০

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT