চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মোহাম্মদ নাসিম সত্যিকারের জননেতা ছিলেন’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২৯ অপরাহ্ণ ০২, এপ্রিল ২০২২
রাজনীতি
A A

‘আমৃত্যু জনগণের সঙ্গে তার সম্পৃক্ততা ছিল। তার মতো রাজনৈতিক নেতার মৃত্যু নেই। তিনি আজীবন মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন।’

শনিবার উত্তরায় শহীদ মনসুর আলী মেডিক্যাল কলেজে আওয়ামী লীগের প্রয়াত প্রেসিডিয়াম সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের সাবেক সমন্বয়ক-মুখপাত্র মোহাম্মদ নাসিমের ৭৫তম জন্মদিনের স্মরণ সভায় বক্তারা এভাবেই তাকে স্মরণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, মোহাম্মদ নাসিম আওয়ামী লীগের রাজনীতির কিংবদন্তী। রাজনীতিতে তার চরিত্র ছিল সাহসিকতায় ভরপুর।

Banglabid

সভাপতির বক্তব্যে প্রয়াত মোহাম্মদ নাসিমের সহধর্মিনী ও শহীদ মনসুর আলী মেডিক্যাল কলেজের ট্রাস্টি ও গভর্নিং বডির চেয়ারম্যান লায়লা নাসিম বলেন, মোহাম্মদ নাসিম আমাকে যেমন ভালোবাসতেন, বিশ্বাস করতেন, সম্মান করতেন, তেমন স্বাধীনতাও দিয়েছেন। আমিও তার বিশ্বাস এবং ভালোবাসার মূল্য দিতে চেষ্টা করেছি। তিনি যাতে নির্বিঘ্নে রাজনীতি করতে পারেন এ জন্য আমি কখনো তাকে সংসারের দায়ভার গ্রহণ করতে দেইনি। আমি নিজে চাকরি করেছি, সংসার সামলিয়েছি, সন্তানদের মানুষ করেছি। কখনো রাজনীতি করা থেকে তাকে পিছু টানিনি, সবসময় সহযোগিতা করেছি।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মোহাম্মদ নাসিমের পুত্র ও সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিব হাসান, সিনিয়র সাংবাদিক ওবায়দুল কবির প্রমুখ।

এছাড়াও মোহাম্মদ নাসিমের জন্মদিনে স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। সকালে বনানী কবরস্থানে মোহাম্মদ নাসিমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে। পরিবারের সদস্যরা মোহাম্মদ নাসিমের কবর জিয়ারত করেন।

Reneta

বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী মোহাম্মদ নাসিম ১৯৪৮ সালের ২ এপ্রিল সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলায় জাতীয় চার নেতার অন্যতম শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী ও মা মোসাম্মাৎ আমেনা মনসুরের ঘরে জন্মগ্রহণ করেন।

১৯৮৬ সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন মোহাম্মদ নাসিম। এরপর ১৯৯১, ১৯৯৬, ২০০১, ২০১৪ ও ২০১৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ১৯৯৬ সালে প্রথম আওয়ামী লীগ সরকার দায়িত্ব গ্রহণের সময়ে মোহাম্মদ নাসিমকে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরের বছরের মার্চে তাকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়েরও দায়িত্ব দেন।

একই সঙ্গে দুই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালনের পর ১৯৯৯ সালে মন্ত্রিসভায় রদবদলে মোহাম্মদ নাসিম স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পান। ওয়ান-ইলেভেনের সামরিক সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা গ্রহণের প্রথমেই রাজপথের সাহসী যোদ্ধা মোহাম্মদ নাসিমকে গ্রেফতার করে নির্যাতন করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগজাহাঙ্গীর কবির নানকমোহাম্মদ নাসিম
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: আরিফ আহমেদ

রক কিংবদন্তীর জন্মদিন আজ

আগস্ট ১৬, ২০২৬

চিকিৎসাবিজ্ঞানে পুরুষ হিসেবে চিহ্নিত, দুই নারী অ্যাথলেট নিষিদ্ধ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে এমপির গাড়িবহরে হামলা, পাল্টাপাল্টি অভিযোগ-বিক্ষোভ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যালেঞ্জ গ্রহণের কথা জানালেন হাসনাত আব্দুল্লাহ

আগস্ট ১৫, ২০২৬

১৮০ দিনে সরকারের মূল্যায়ন: অগ্রাধিকার নির্ধারণে সাফল্য, বাস্তবায়নে চ্যালেঞ্জ

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT