চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোস্তাফিজ-সাকিবে উড়ন্ত শুরু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০৫ অপরাহ্ণ ১৬, মার্চ ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

পূর্ণ ফিট হয়েই ফিরছেন, টস করতে এসে এমন তথ্যই জানিয়ে যান সাকিব। পরে প্রথম ওভারেই বল তুলে নেন। দেন মাত্র ৩ রান। প্রথম সাফল্যও আসে অধিনায়কের হাত ধরেই। উইকেট শিকারে তার সঙ্গে মোস্তাফিজ যোগ দিলে উড়ন্ত শুরু পায় বাংলাদেশ।

শুক্রবার কলম্বোর প্রেমাদাসায় সেমিফাইনালে রূপ নেয়া বাংলাদেশ-শ্রীলঙ্কার নিধাস ট্রফির লড়াইয়ে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন সাকিব। শুরুতে উইকেট তুলে নেয়ার সঙ্গে রানের চাকা আটকানোর চেষ্টায় অধিনায়কের সিদ্ধান্তকে যথার্থ প্রমাণের চেষ্টা করছে টাইগার বোলাররা।

ইনিংসের তৃতীয় ওভারের প্রথম বলে সাকিবকে উড়িয়ে মারতে গিয়েছিলেন গুনাথিলাকা। অনেকটা দৌড়ে গিয়ে বল তালুতে জমান সাব্বির। ৪ রানে সাজঘরে লঙ্কান ওপেনার।

চতুর্থ ওভারের শেষ বলে মেন্ডিসকে ফেরান মোস্তাফিজ। আগের চারটি বলে ভুগেছেন, সেই চাপ থেকে বেরিয়ে আসতে যেয়ে শট খেলেন মেন্ডিস। ব্যাটে-বলে হয়নি। সৌম্যর হাতে ক্যাচ। মোস্তাফিজের মেডেন উইকেট ওভার।

মোস্তাফিজের পরের ওভারেই আরেকটি উইকেট হারায় লঙ্কানরা। থারাঙ্গাকে রানআউটে সাজঘরে পাঠায় মিরাজ-ফিজ যুগলবন্দী প্রচেষ্টা। তার এক বল পরেই আবারও আঘাত হানেন ফিজ। এবার শিকার দাসুন শানাকা। উইকেটের পেছনে মুশফিকের গ্লাভসে বন্দী তিনি। পাওয়ার প্লেতেই ৪ উইকেট নেই শ্রীলঙ্কার।

এদিন ম্যাচের আগে প্রেমাদাসার নেটে ব্যাটিং অনুশীলন করেন সাকিব। স্পিন কোচ সুনীল যোশিকে নিয়ে উইকেট দেখে যান। তখনই অনুমান করা যাচ্ছিল ফেরার খুব কাছাকাছিই আছেন। টি-টুয়েন্টিতে বাংলাদেশের নিয়মিত অধিনায়ক নেতৃত্বের দায়িত্ব নিয়েই ফিরেছেন।

নিধাস ট্রফির গ্রুপপর্বের শেষ ম্যাচের এই লড়াই সেমির মত। দুদলেরই পয়েন্ট দুই করে। শুক্রবার যে জিতবে, ১৮ মার্চের ফাইনালে ভারতের সঙ্গী হবে। এমন ম্যাচে একাদশে অবধারিত একটি পরিবর্তন নিয়ে নেমেছে বাংলাদেশ। সাকিব ফেরায় জায়গা ছেড়ে দিতে হয়েছে পেসার আবু হায়দার রনিকে।

বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, নাজমুল অপু, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।

ট্যাগ: নিধাস ট্রফিমোস্তাফিজসাকিব
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

রানার চ্যানেল আই বিচ ফুটবল: সেমিফাইনালে যারা

পরবর্তী

কোয়ার্টারে কেমন প্রতিপক্ষ পেল বার্সা-রিয়াল

পরবর্তী

কোয়ার্টারে কেমন প্রতিপক্ষ পেল বার্সা-রিয়াল

যুব গেমসে দ্রুততম মানব হাসান, মানবী রূপা

সর্বশেষ

তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি ও গুরুত্বপূর্ণ বিলকে অগ্রাধিকার: চিফ হুইপ

আগস্ট ২৬, ২০২৬

অর্থের অভাবে চিকিৎসা বন্ধ হবে না, সহযোগিতা করবে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী

আগস্ট ২৬, ২০২৬

মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমায় কমেছে তেলের দাম

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পাঁচ দিনের কর্মসূচি

আগস্ট ২৬, ২০২৬

‘ফুল অউর কাঁটে’ নির্মাতার শেষযাত্রায় বলিউড

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT