চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোস্তাফিজ-মিঠুনে প্রাইম ব্যাংক, শাকিলে জিতল শেখ জামাল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৬ অপরাহ্ণ ১০, জুন ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

ঢাকা প্রিমিয়ার লিগে ঝলমলে এক ফিফটিতে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে জয়ের পুঁজি এনে দিয়েছিলেন মোহাম্মদ মিঠুন। সেটি খুব ভালোভাবে কাজে লাগিয়েছেন তার সতীর্থ পেসার মোস্তাফিজ-রুবেল-শরিফুল। প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের বিপক্ষে দলকে এনে দিয়েছেন ৩ রানের রোমাঞ্চকর জয়।

বৃহস্পতিবার বিকেএসপির-৩ নম্বর মাঠে শুরুতে ব্যাট করে নির্ধারিত ওভারে ৭ উইকেটে ১৫১ রানের বড় পুঁজি জমায় প্রাইম ব্যাংক। জবাব দিতে নেমে নির্ধারিত ওভার খেলে ৯ উইকেট হারিয়ে ১৪৮ পর্যন্ত যেয়ে থামে প্রাইম দোলেশ্বর।

প্রাইম ব্যাংকের দেড়শর দিনে ৫ চার ও এক ছয়ে ৫০ বলে ৫৫ রান করেছেন মিঠুন। অধিনায়ক এনামুল হক বিজয় এক চার ও ২ ছয়ে ১৮ বলে ২৯, নাহিদুল ইসলাম ১৮ বলে ২০ এবং অলক কাপালির এক চার ও ২ ছক্কায় ১৪ বলে ২৬ রানে ভালো সংগ্রহ জমায় দলটি।

Banglabid

লক্ষ্য তাড়ায় নেমে প্রাইম দোলেশ্বরের ব্যাটসম্যানরা শুরু তো করেছেন, ইনিংস বড় করতে পারেননি কেউই। সাইফ হাসান ১৩, মার্শাল আইয়ুব ২২, ফজলে মাহমুদ ২১, শরিফুল্লাহ ১৯, অধিনায়ক ফরহাদ রেজার ১৩ রান এগোয় তারা।

শেষদিকে কামরুল ইসলাম রাব্বির ঝড়ে জয়ের আশাও জাগে একসময়। ২ চার ও ৪ ছক্কায় এ পেসার ১২ বলে অপরাজিত ৩৮ রানের ইনিংস খেলে রোমাঞ্চ ছড়ান। কিন্তু দল আটকে যায় জয় থেকে ৩ রান দূরে। বলে হাতেও কামরুল ২ উইকেট নিয়েছেন।

প্রাইম ব্যাংকের বোলাররা দারুণ করেছেন। মোস্তাফিজ ৪ ওভারে ২৫ রানে ৩ উইকেট নিয়েছেন। রুবেল খরুচে, ৪৬ রানে ২ উইকেট তার। শরিফুল ইসলাম ৪ ওভারে মাত্র ১৫ রানে ২ উইকেট নিয়েছেন। নাঈম হাসান এক উইকেট নিলেও ৩ ওভারে দিয়েছেন মাত্র ১৯ রান।

Reneta

বিকেএসপির অন্য ম্যাচে, ৪-নম্বর মাঠে পারটেক্স স্পোর্টিং ক্লাবকে ৬ উইকেটে হারিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।

শুরুতে ব্যাট করে ১৯.৩ ওভারে ১০৪ রানে গুটিয়ে যায় পারটেক্স। আব্বাস মুসা ২০, ইশারুল ইসলাম ১৯ ও ধিমান ঘোষ ১৯ রান এনেছেন।

পারটেক্সের বেহাল দশার কারণ সালাউদ্দিন শাকিল। এ পেসার ৩.৩ ওভারে ১৬ রান খরচায় ৫ উইকেট দখল করেছেন। ইলিয়াস সানির ঝুলিতে গেছে ২টি উইকেট।

জবাব দিতে নেমে শেখ জামালকে জয় তুলতে খেলতে হয়েছে ১৭.২ ওভার, হারাতে হয়েছে ৪ উইকেট। মোহাম্মদ আশরাফুল ১৭, নাসির হোসেন ২২, অধিনায়ক সোহান ৩০ ও ইলিয়াস সানি অপরাজিত ২৭ রানে জয় নিশ্চিত করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রাইম ব্যাংকবঙ্গবন্ধু ডিপিএল-২০২১মিঠুনমোস্তাফিজরুবেললিড স্পোর্টসশাকিলশেখ জামাল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: আরিফ আহমেদ

রক কিংবদন্তীর জন্মদিন আজ

আগস্ট ১৬, ২০২৬

চিকিৎসাবিজ্ঞানে পুরুষ হিসেবে চিহ্নিত, দুই নারী অ্যাথলেট নিষিদ্ধ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে এমপির গাড়িবহরে হামলা, পাল্টাপাল্টি অভিযোগ-বিক্ষোভ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যালেঞ্জ গ্রহণের কথা জানালেন হাসনাত আব্দুল্লাহ

আগস্ট ১৫, ২০২৬

১৮০ দিনে সরকারের মূল্যায়ন: অগ্রাধিকার নির্ধারণে সাফল্য, বাস্তবায়নে চ্যালেঞ্জ

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT