চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোস্তাফিজের ‘দ্রুততম’ ফিফটি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৬ অপরাহ্ণ ২৭, জানুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

উইকেটের ফিফটি পূর্ণ হতে পারত আগের ম্যাচেই। কিন্তু ব্যাটসম্যানরা শ্রীলঙ্কাকে মাত্র ৮৩ রানের লক্ষ্য দেয়ায় মোস্তাফিজুর রহমানের বোলিং করার সুযোগ হয় মাত্র ১.৫ ওভার। হতাশার ওই ম্যাচে উইকেট না পেলেও ফাইনালে ওয়ানডে উইকেটের ফিফটি পূর্ণ করে ফেললেন বাঁহাতি পেসার। হয়ে গেলেন বাংলাদেশের দ্রুততম পঞ্চাশ উইকেট শিকারের মালিক।

সেজন্য অবশ্য লম্বা সময় অপেক্ষা করতে হল। ৩৬তম ওভারের তৃতীয় বলে থারাঙ্গাকে ফিরিয়ে মাইলফলক উদযাপন করেন মোস্তাফিজ। উইকেটে জমে যাওয়া লঙ্কান উদ্বোধনীকে বোল্ড করেন ফিজ। দেশের দ্রুততম হলেও একই ক্যাটাগরিতে ৫০ উইকেট শিকারে বিশ্বের ষষ্ঠ দ্রুততমে নাম ওঠালেন মোস্তাফিজ।

নিজের ২৭তম ওয়ানডেতে এসে ফিরিয়ে উদযাপনের উপলক্ষ পেলেন কাটার মাস্টার। যা বাংলাদেশের দ্রুততম। আগে দ্রুততম সময়ে পঞ্চাশ উইকেট শিকারের কীর্তিটি ছিল আব্দুর রাজ্জাকের। বাঁহাতি স্পিনার পঞ্চাশ উইকেট নিতে সময় নিয়েছিলেন ৩২ ম্যাচ। ফিজের লাগল তার চেয়ে ৫ ম্যাচ কম।

Banglabid

ওয়ানডে ক্রিকেটে দ্রুত পঞ্চাশ উইকেট শিকারের তালিকায় এক নম্বরে আছেন শ্রীলঙ্কার অজন্তা মেন্ডিস। এই অফস্পিনার ফিফটি পূর্ণ করেছিলেন মাত্র ১৯ ম্যাচে। সমান ২৩ ম্যাচ করে লেগেছিল ভারতীয় পেসার অজিত আগারকার ও নিউজিল্যান্ডের বাঁহাতি পেসার মিশেল ম্যাকক্লেনেঘানের।

আরও একটি অর্জনের সামনে আছেন মোস্তাফিজ। আর তিন উইকেট পেলে সব ফরম্যাটে উইকেটের সেঞ্চুরিও করে ফেলবেন এ বাঁহাতি পেসার। মোস্তাফিজের উইকেট এখন ৯৭টি। ওয়ানডেতে ৫০, টেস্টে ২০ ও টি-টুয়েন্টিতে ২৭ উইকেট।

মোস্তাফিজের ওয়ানডে অভিষেক ভারতের বিপক্ষে মিরপুরে, ২০১৫ সালের জুনে। আবির্ভাবেই জানান দেন অনেক কীর্তি গড়ার তাড়না আছে তার! শুরুর সিরিজে (তিন ম্যাচ) ১৩ উইকেট নিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দেন। তার মায়াবী কাটারে ২২ গজে অসহায় আত্মসমর্পণ করতে থাকেন বিশ্বসেরা ব্যাটসম্যানরা। কাঁধের ইনজুরি ও অস্ত্রোপচারের কারণে অনেকটা সময় দলের বাইরে ছিলেন। ফর্ম ফিরে পেতেও লেগে গেছে অনেকটা সময়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মোস্তাফিজুর রহমান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘এভাবে কি আপনি মহানায়ক হতে পারবেন?’

পরবর্তী

অর্থের বিনিময়ে মুক্ত হচ্ছে আটক থাকা প্রভাবশালী সৌদি দুর্নীতিবাজরা

পরবর্তী
সৌদি দুর্নীতিবাজ

অর্থের বিনিময়ে মুক্ত হচ্ছে আটক থাকা প্রভাবশালী সৌদি দুর্নীতিবাজরা

মন্দ ছবির তালিকায় রক-প্রিয়াঙ্কার ‘বেওয়াচ’

সর্বশেষ

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT