ওয়েলিংটন থেকে: কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান নিউজিল্যান্ডের ওয়েলিংটনেও ভক্তদের মধুর ভালোবাসায় সিক্ত হলেন। তার সঙ্গে দেখা করতে ছোট দুই ভাইকে সঙ্গে নিয়ে সাতসকালেই বেসিন রিজার্ভে হাজির রজার মুর।
অনেকক্ষণ ঘোরাঘুরির এক পর্যায়ে বাংলাদেশ দলের ড্রেসিং রুমের সামনে অবশেষে প্রিয় পেসারের দেখা পান মুর।
ক্রিকেটের অন্ধভক্ত রজার মুর বাংলাদেশ ক্রিকেটের বেশ ভালই খবর রাখে। আইপিএলে নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্টকে ফলো করতে গিয়ে মোস্তাফিজকে খুঁজে পাওয়া, এরপর থেকে কাটার মাস্টারের ভক্ত হয়ে উঠেন তিনি।

নিউজিল্যান্ড সফরে বাংলাদেশের দুই ম্যাচের টেস্ট সিরিজে দলে নেই মোস্তাফিজ। এর আগে ওয়ানডে সিরিজের দুইটি ম্যাচ খেলেছেন তিনি। আর তিন ম্যাচের টি-২০ সিরিজের খেলেছেন প্রথম ২টিতে।
প্রথম ও তৃতীয় ওয়ানডে ম্যাচে ২টি করে উইকেট নিয়েছেন মোস্তাফিজ। আর টি-২০ ম্যাচের প্রথমটিতে ১ উইকেট এবং দ্বিতীয়টিতে উইকেট শূন্য থাকেন তিনি।








