ক্রিকেট

মোশাররফ রুবেলের পাশে সাকিবের মোনার্ক মার্ট

বাংলাদেশ ক্রিকেটার মোশাররফ রুবেল অনুশীলনে ব্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেটার মোশাররফ রুবেল অনুশীলনের সময় বল ছুঁড়ে ফেলার প্রস্তুতি নিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ব্রেন টিউমারে আক্রান্ত জাতীয় দলের ক্রিকেটার মোশাররফ রুবেলের পাশে দাঁড়িয়েছে সাকিব আল হাসানের প্রতিষ্ঠান মোনার্ক মার্ট। রোববার বিকেল ৩টায় মতিঝিল সিটি সেন্টার কার্যালয়ে রুবেলের স্ত্রীর কাছে ১৫ লাখ টাকা হস্তান্তর করে ই-কমার্স প্রতিষ্ঠানটি।

২০১৯ সালে রুবেলের ব্রেন টিউমার শনাক্ত হয়। এরপর তিনি পাড়ি জমান সিঙ্গাপুরে। তখন বিসিবি, ক্রিকেটারসহ অনেকেই তার চিকিৎসার খরচের যোগান দেন।

মাউন্ট এলিজাবেথ হাসপাতালে রুবেলের অস্ত্রোপচার করা হয়েছিল। পরে দেশে ফিরে আসেন। কিন্তু কেমোথেরাপি এবং রেডিওথেরাপির জন্য তাকে নিয়মিত সিঙ্গাপুর যাওয়া-আসার মধ্যে থাকতে হতো। ওই বছরের ডিসেম্বরে সর্বশেষ কেমো দেয়া হয়। একবছর ফলোআপে ছিলেন।

২০২০ সালে সুস্থ হয়ে মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন রুবেল। কিছুদিন মিরপুরে অনুশীলন করতেও দেখা যায় তাকে। কিন্তু নভেম্বরে আবার অসুস্থ হয়ে পড়েন। ২০২১ সালের জানুয়ারির শেষ সপ্তাহে এমআরআই করার পর দেখা যায়, পুরনো টিউমারটি আবার নতুন করে বাড়ছে।

বর্তমানে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন রুবেল। খরচ যোগাতে হিমশিম খাচ্ছে তার পরিবার। প্রথম শ্রেণির ক্রিকেটে ১১২ ম্যাচে ৩৯২ উইকেট শিকার করা রুবেল জাতীয় দলের হয়ে খেলেছেন ৫টি ওয়ানডে।

বিষয়:এমআরআই ব্রেন টিউমার মোশাররফ রুবেল সাকিব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…