চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোশাররফ করিমের সঙ্গে ‘যমজ ১৫’ নাটকে ফারিয়া শাহরিন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩৪ অপরাহ্ণ ৩১, মার্চ ২০২২
বিনোদন
A A

মোশাররফ করিমের অসংখ্য জনপ্রিয় নাটকের মধ্যে অন্যতম হচ্ছে ‘যমজ’। প্রায় ৯ বছর ধরে প্রতি বছর ২ ঈদে নাটকটির সিক্যুয়াল প্রচার হয়। দেখতে দেখতে ‘যমজ ১৫’-তে পোঁছাচ্ছে। এবছর ঈদ উপলক্ষে নির্মিত হতে যাওয়া সিরিজে থাকছেন ফারিয়া শাহরিন।

এর আগে মোশাররফ করিমের সঙ্গে সুমন আনোয়ারের পরিচালনায় ‘সাদা মানুষ’ নাটকে অভিনয় করে অভিনেত্রী হিসেবে প্রশংসা পেয়েছিলেন লাক্সতারকা ফারিয়া শাহরিন। গেল বছর জুনে নাটকটি প্রচার হয়েছিল। পরে দর্শকের হাজার হাজার প্রশংসা সূচক মন্তব্য ফারিয়াকে আনন্দের বন্যায় ভাসিয়েছিল।

তখন থেকে এ অভিনেত্রীর ইচ্ছে ছিল, আবার মোশাররফ করিমের সঙ্গে কাজ করবেন। কিন্তু ব্যাটে-বলে হচ্ছিল না।

চ্যানেল আই অনলাইনকে ফারিয়া বলেন, সাদা মানুষের পর অনেকদিন ধরে মোশাররফ ভাইয়ের সাথে কাজ করা কথা থাকলেও দুজনের সময় মিলছিল না। অবশেষে বড় আয়োজনে ‘যমজ ১৫’-তে একসঙ্গে কাজ হচ্ছে। এতে আমি ভীষণ খুশী।

এবারই প্রথম ‘যমজ’ সিরিজের নাটকে অভিনয় করতে যাচ্ছেন ফারিয়া শাহরিন। তবে আগে থেকে দর্শক হিসেবে তিনি এ নাটকটির কয়েকটি সিরিজ দেখে মুগ্ধ হয়েছেন বলে জানালেন।

ফারিয়া শাহরিন বলেন, মোশাররফ ভাই একসঙ্গে খুবই চমৎকারভাবে তিন চরিত্রে অভিনয় করেন দেখে মুগ্ধ হই। বাবা ও দুই ছেলের চরিত্রে তার দুই ধরণের অভিনয় একেবারে আউটস্টান্ডিং। আমার মনে হয়, এক নাটকের একসঙ্গে তিনটি চরিত্র করা কঠিন।

Reneta

‘যমজ ১৫’-এর শুটিং করবেন এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহে। নাটকটি একটি টিভিতে প্রচার হবে ঈদুল ফিতরে, পরে পাওয়া যাবে ইউটিউবেও।

এর বাইরে জনপ্রিয় নির্মাতা সাগর জাহানের পরিচালনায় আরেকটি নাটকে কাজ করছেন ফারিয়া শাহরিন। পাশাপাশি কাজল আরেফিন অমির পরিচালনায় বর্তমানে দেশের সবচেয়ে আলোচিত ধারাবাহিক নাটক ব্যাচেলর পয়েন্ট সিজন ফোর-এ অভিনয় করছেন ফারিয়া শাহরিন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফারিয়া শাহরিনমোশাররফ করিমযমজলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

যৌন নিপীড়নের অভিযোগে বিশ্বকাপ থেকে বাদ পড়া রেফারি রব ডাইপেরিঙ্কের মৃত্যু

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

মানবিক সংকটে ক্ষতিগ্রস্ত ৪ লাখ শিশুর জন্য ব্র্যাক-লেগো ফাউন্ডেশনের ‘স্প্ল্যাশ’ উদ্যোগ

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

৭ জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, নিহত ৫৪

জুলাই ১৩, ২০২৬

এডলফের নাচ নিয়ে হাস্যরস, সমালোচনায় সরব নেটদুনিয়া

জুলাই ১৩, ২০২৬

ইংল্যান্ড ম্যাচের আগে আর্জেন্টিনার যে ‘বিশেষ অনুরোধ’ মঞ্জুর করল ফিফা

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT