বাংলাদেশ

মোদি ও নাথুরাম গডসে একই মতাদর্শে বিশ্বাসী: রাহুল গান্ধী

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভাষণ দিচ্ছেন, পেছনে সবুজ গাছপালা ও সূর্যরশ্মির আলো দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং নাথুরাম গডসে একই মতাদর্শে বিশ্বাসী বলে মন্তব্য করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। কেরালায় নাগরিকত্ব আইনের বিপক্ষে এক প্রতিবাদ র‌্যালিতে এমন মন্তব্য করেন তিনি।

কংগ্রেসের সাংসদ রাহুল গান্ধী প্রধানমন্ত্রী মোদির নাগরিকত্ব আইন নিয়ে বেশ রাগান্বিত। রাহুল বলেন: তার মনে রাগ ভরা, তিনি মহাত্মা গান্ধীর আদর্শ যে সবাই নিজের বিশ্বাসের অনুসারী সেটা বোঝেন না।

এই কংগ্রেস নেতা বলেন: আজ একজন অজ্ঞ, অনবগত মানুষ সেটা চ্যালেঞ্জ করার চেষ্টা করছে। তিনি এতটাই রাগে পরিপূর্ণ যে তিনি ভারতের শক্তি সম্পর্কেও জানেন না। তার আদর্শ গডসের মতোই। নরেন্দ্র মোদি এবং নথুরাম গডসে একই আদর্শে বিশ্বাস করে। তাদের মধ্যে কোনো পার্থক্য নেই। তবে নরেন্দ্র মোদির সাহস নেই বলার যে তিনি গডসের মতবাদে বিশ্বাসী।

নথুরাম গডসে ছিলেন মহাত্মা গান্ধীর হত্যাকারী। মহাত্মা গান্ধীকে ১৯৪৮ সালের ৩০ জানুয়ারি পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে হত্যা করেছিলো গডসে। তার মতে গান্ধী ভারতের মুসলিমদের খুশি করতে হিন্দুদের নানা ভাবে প্রতারিত করেছেন।

বিষয়:নরেন্দ্র মোদি নাগরিকত্ব আইন মহাত্মা গান্ধী রাহুল গান্ধী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…