চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোদির সফরে তিস্তা চুক্তি হচ্ছে না: পররাষ্ট্রমন্ত্রী

মোরছালীন বাবলামোরছালীন বাবলা
১:০০ পূর্বাহ্ণ ০৫, জুন ২০১৫
বাংলাদেশ
A A

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরে তিস্তা চুক্তি হচ্ছে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী। এই সফরের সময়ে বহুদিনের অমিমাংসীত স্থল সীমানা চুক্তির অনুসমর্থন দলিল বিনিময় ছাড়াও কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

আগামীকাল দু’দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার আগে আজ সন্ধ্যায় ঢাকায় আসছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

নরেন্দ্র মোদির সফর দুই দেশের সম্পর্ক ঐতিহাসিক উচ্চতায় উপনীত হবে বলে মনে করছেন পররাষ্ট্রমন্ত্রী । তিনি বলেন, দুই দেশের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে দ্বি-পাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা ছাড়াও মানবপাচার প্রতিরোধ, জাল নোট পাচার প্রতিরোধ, সমুদ্র ভিত্তিক ব্লু ইকোনমির ক্ষেত্রে সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিস্তা চুক্তি নিয়ে এবার আলোচনা হওয়ার কোনো সম্ভাবনা নেই। তবে তিস্তা চুক্তি একটি চলমান প্রক্রিয়া এবং এ নিয়ে আলোচনা চলছে।

মাহমুদ আলী বলেন, নরেন্দ্র মোদির সফরকালে স্থল সীমানা চুক্তির বাস্তবায়ন প্রক্রিয়া শুরু করার মধ্য দিয়ে বাংলাদেশ-ভারত দ্বি-পাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে নতুন অধ্যায়ের সূচনা হবে। এর ফলে ৬৮ বছর ধরে বাংলাদেশ ও ভারতের ছিটমহলবাসীরা যে মানবেতর জীবন অতিবাহিত করছিলেন তার সমাধান হবে এবং তারা নাগরিকত্বসহ সকল নাগরিক সুবিধা পাবেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সফরকালে কলকাতা-আগরতলা বাস সার্ভিস, ঢাকা শিলং গুয়াহাটি বাস সার্ভিসের সূচনা এবং খুলনা-মংলা রেলওয়ে লাইন, কুলাউড়া-শাহাবাজপুর রেল সংযোগ পূনর্বহাল, শিলাইদহের কুঠিবাড়িতে রবীন্দ্র ভবন, সারদা পুলিশ একাডেমীতে মৈত্রী ভবন, ফেনী নদীর উপর সেতু নির্মাণ প্রকল্প, বিএসটিআইতে পরীক্ষাগার এবং একটি বর্ডার হাট উদ্বোধনের কথা রয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নরেন্দ্র মোদিবাংলাদেশ-ভারত
শেয়ারTweetPin

সর্বশেষ

শাস্তি পাননি মেসি, বলোগানের লাল কার্ড সঠিক?

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ভিসা প্রক্রিয়া সহজ এবং দ্রুত করতে ভিসা নীতি সংশোধনের উদ্যোগ

জুলাই ২, ২০২৬

মেসির জন্মদিনে চিঠি লিখে আর্জেন্টিনার ম্যাচ দেখতে যাচ্ছে ৮ বছরের লিতভি

জুলাই ২, ২০২৬

জেদ্দায় এইচএসসি পরীক্ষা শুরু

জুলাই ২, ২০২৬

এআই শিল্পের কিছু অংশ একেবারেই পাগলামি: প্যালান্টির সিইও

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT