চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোদির চরিত্রে বিবেক, ছবি দেখে বিরক্ত দর্শক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪৫ অপরাহ্ণ ২৪, মে ২০১৯
বিনোদন
A A

লোকসভা নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করে স্বস্তিতে আছেন ভারতীয় জনতা পার্টির নেতা ও ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে আজ থেকে শুরু হয়েছে চলচ্চিত্রে মোদির নতুন পরীক্ষা!

বহু আলোচনা সমালোচনার পর ভারতে মুক্তি পেল নরেন্দ্র মোদির জীবনীভিত্তিক ছবি ‘পিএম নরেন্দ্র মোদি’। বিবেক ওবেরয় অভিনীত ছবিটি বেশ কয়েকবার তারিখ পেছানোর পর শুক্রবার (২৪ মে) ভারতে মুক্তি পেল।

মুক্তির পর পরই ছবিটি নিয়ে রিভিউ প্রকাশ করছে বিভিন্ন গণমাধ্যম। যেখানে বেশির ভাগই রেটিংয়ের হিসেবে ৫-এর মধ্যে ১ কিংবা ২ দিচ্ছেন!

নিউজ১৮-এ ছবিটির সমালোচনা করে এক ক্রিটিক লিখেন, ছবি দেখে মনে হলো এটা মোদির আত্মজীবনী নিয়ে নয়, এটা যেনো এক নয়া উপাখ্যান!

তবে বেশির ভাগই মোদির চরিত্রে বলিউড তারকা বিবেক ওবেরয়কে দেখে চূড়ান্ত রকমের বিরক্ত। ফ্রি প্রেস জার্নাল-এর প্রকাশিত রিভিউটির শিরোনাম ই ‘পেইনফুল টু ওয়াচ বিবেক ওবেরয়’। অভিনয় ও নির্মাণের দিকগুলো নিয়ে সমালোচনা ছাড়াও মোদিকে নিয়ে নির্মিত এই চলচ্চিত্রটি নিয়ে একাধিক জায়গায় ইতিহাস বিকৃতিরও অভিযোগ তুলেন বেশকিছু সমালোচক।

তবে এসবকে পাত্তা দিচ্ছেন না ‘পিএম নরেন্দ্র মোদি’র নির্মাতা অমুং কুমার কিংবা ছবির কেন্দ্রীয় অভিনেতা বিবেক ওবেরয়। তাদের ধারণা, ছবিটি অচিরেই একশো কোটির মাইলফলক স্পর্শ করবে! যদিও বক্স অফিস অ্যানালিস্টরা বলছেন, শুরুর দিনে বড়জোর দুই কোটি টাকা ব্যবসা করতে পারে ছবিটি।

গেল এপ্রিলের ৫ তারিখ মুক্তির কথা থাকলেও পরবর্তীতে তারিখ এক সপ্তাহ পিছিয়ে ১২ই এপ্রিল মুক্তি চূড়ান্ত করা হয় ছবিটির। কিন্তু শেষ মুহূর্তে এসে নির্বাচন কমিশনের বাধায় আটকে যায় ‘পিএম নরেন্দ্র মোদি’। ভারতের লোকসভা নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ‘পিএম নরেন্দ্র মোদি’র উপর নিষেধাজ্ঞা জারি হয়। নির্বাচন কমিশন জানায়, ভোটের আগে ক্ষমতাসীন প্রধানমন্ত্রীকে নিয়ে সিনেমা মুক্তি পেলে নির্বাচনের ‘লেভেল প্লেইং ফিল্ড’ নষ্ট হতে পারে। শেষ পর্যন্ত ছবিটি লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পরদিনই ভারতীয় প্রেক্ষাগৃহে মুক্তি পেল।

ছবিতে মোদির চরিত্রে বিবেক ওবেরয় ছাড়াও অভিনয় করেছেন বোমান ইরানী, বারখা বিস্ট, মনোজ যোশি, জরিনা ওয়াহাব, প্রশান্ত নারায়ণন, রাজেন্দ্র গুপ্ত, অঞ্জন শ্রীবাস্তব প্রমুখ।

ট্যাগ: অঞ্জন শ্রীবাস্তবজরিনা ওয়াহাবপ্রশান্ত নারায়ণনবারখা বিস্টবিবেক ওবেরয়বোমান ইরানীমনোজ যোশিমোদিরাজেন্দ্র গুপ্তলিড বিনোদনলোকসভা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে’র পদত্যাগের ঘোষণা

পরবর্তী

ঈদ ফ্যাশনে লেয়ার ও ফ্রিলের জয়জয়কার

পরবর্তী

ঈদ ফ্যাশনে লেয়ার ও ফ্রিলের জয়জয়কার

যে অলরাউন্ডাররা ঘুরিয়ে দিতে পারেন ম্যাচের গতিপথ

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

জেলের সঞ্চিত প্রায় ২৫ লাখ টাকা মুহুর্তেই পুড়ে ছাই

আগস্ট ২৭, ২০২৬

মুক্তির প্রথম দিনেই ১০১ কোটি, যশের ‘টক্সিক’ ঝড়

আগস্ট ২৭, ২০২৬
ছবি: বিচারপতি মো. হাবিবুল গনি (সংগৃহীত)।

বিচারপতি হাবিবুল গনিকে আপিল বিভাগে বিচারপতি হিসেবে নিয়োগ

আগস্ট ২৭, ২০২৬

রাশিয়ার আমুর গ্যাস রাসায়নিক কমপ্লেক্সে আগুন, নিহত ৭

আগস্ট ২৭, ২০২৬
ছবি: নেপালে আকস্মিক বন্যায় নিখোঁজ দীপক ও মধু আহুজা দম্পতি (সংগৃহীত)।

নেপালে আকস্মিক বন্যা: নিখোঁজ বাবা-মায়ের খোঁজ করছেন কন্যারা

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT