বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে ‘সহায়ক পরিবেশ’ তৈরির বিষয়ে ঢাকার বার্তা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পৌঁছে দিয়েছেন দেশটির হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। দিল্লিতে মোদির সঙ্গে এক বৈঠকে এ বার্তা পৌঁছে দেওয়া হয় বলে বিভিন্ন কূটনৈতিক সূত্রে জানা গেছে। ঢাকায় ফিরে দীনেশ ত্রিবেদী দ্বি-পাক্ষিক সম্পর্ক উন্নয়নে নরেন্দ্র মোদির বার্তা পৌঁছে দেবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।






