চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোদিকে অভিনন্দন জানিয়ে ইমরানের ফোন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২৬ অপরাহ্ণ ২৬, মে ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

লোকসভা নির্বাচনে ক্ষমতাসীন বিজেপির বিপুল ব্যবধানে বিজয়ের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রীর ফোন পাওয়ার পর তাকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে অগ্রাধিকারের ভিত্তিতে সম্পর্ক উন্নয়নের যে নীতি বিগত সরকারের আমলে তার সরকার নিয়েছিল তা মনে করিয়ে দিয়ে মোদির পক্ষ থেকে দরিদ্রতা দূরকরণে এক সঙ্গে কাজ পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে আহ্বান জানিয়েছেন।

এ অঞ্চলের শান্তি, সমৃদ্ধি ও প্রগতির জন্য সহিংসতা ও সন্ত্রাসবাদ দমনে উভয় দেশের পারস্পারিক বিশ্বাস স্থাপন ও কাজের পরিবেশ তৈরি করা প্রয়োজন।

এর আগে ২৩ তারিখে ভারতের লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদি বিপুল ভোটে বিজয়ের পর ইমরান খান এক টুইট বার্তায় বলেন, ‘আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিজেপির জোটের বিজয়ের অভিনন্দন জানাচ্ছি। দক্ষিণ এশিয়ার শান্তি, প্রগতির ও সমৃদ্ধির জন্য এক সঙ্গে কাজ করে যেতে চাই।’

এদিকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী শাহ মেহমুদ কোরাইশি বলেন, ভারতের নতুন সরকারের সাথে কথা বলতে ইসলামাবাদ প্রস্তুত। গত এক বছরে এক সঙ্গে বসার প্রস্তাব ভারত সরকারের পক্ষ থেকে নাকচ করে দেয়া হয়। ভারতের পক্ষ থেকে সবসময় বলা হয়ে থাকে সীমান্ত এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ না হওয়া পর্যন্ত ভারত কোন আলোচনায় বসতে সম্মত নয়।

লোকসভা নির্বাচনে ৫৪৩টি আসনের মধ্যে ৩৫৩টি আসন পেয়েছে এই জোট, যারা মধ্যে একা বিজেপিই পেয়েছে ৩০৩টি আসন।

অন্যদিকে প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের ইউপিএ পেয়েছে মাত্র ৯২টি আসন। এর মধ্যে দল হিসেবে কংগ্রেস পেয়েছে মাত্র ৫৪টি।

ট্যাগ: ইমরান খানলোকসভা নির্বাচন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আর্জেন্টাইন বলছেন ‘মেসি স্বার্থপর, রোনালদো দল অন্তঃপ্রাণ’

পরবর্তী

পোশাক শিল্প এলাকায় শনি-রোববার ব্যাংক খোলা

পরবর্তী

পোশাক শিল্প এলাকায় শনি-রোববার ব্যাংক খোলা

বীমা খাতে সন্তোষজনক সেবা মিলছে কতোটুকু?

সর্বশেষ

আর্সেনালের ব্রাজিলিয়ানকে নিয়ে যাচ্ছে সৌদির আল হিলাল

আগস্ট ৩০, ২০২৬

জয়ে চেলসি অধ্যায় শুরু মার্টিনেজের

আগস্ট ৩০, ২০২৬

বিয়েতে ভয় !!

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সমাজসেবা অধিদপ্তরের ৪ কর্মকর্তার অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি গঠন

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’, নিবন্ধনের সময় বাড়ল ৩০ সেপ্টেম্বর পর্যন্ত

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT