চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে স্কুল শিক্ষার্থী নিহত

সোহেল তালুকদারসোহেল তালুকদার
৬:৪৮ অপরাহ্ণ ২০, মার্চ ২০২০
জনপদ, টাঙ্গাইল
A A

টাঙ্গাইলে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় মো. শাহীন (১২) নামের সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থী নিহত হয়েছে।

শুক্রবার দুপুরে ঘাটাইলের জোড়দিঘী ফুলমালি চালা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ঘাটাইলের সাগরদিঘী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাকির হোসেন চ্যানেল আই অনলাইনকে জানান: জাহাঙ্গীর নামের একজনকে নিয়ে নিহত শাহীন উপজেলার জোড়দিঘী বাজার থেকে মোটরসাইকেল চালিয়ে পাশের কয়াদি বাজার যাচ্ছিল।

সেসময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে শাহীনের মাথায় গুরুতর আঘাত লাগলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় গুরুতর আহত হয় জাহাঙ্গীর। পরে স্থানীয়রা জাহাঙ্গীরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

শাহীন ‘রফিক রাজু কোচিং সেন্টার’ সখিপুর শাখায় সপ্তম শ্রেণীতে পড়তো। এ ঘটনায় তার সাথে থাকা জাহাঙ্গীর (২৪) নামের আরেকজন গুরতর আহত হয়েছে।

শাহীনের গ্রামের বাড়ি ঘাটাইল উপজেলার সাগরদিঘীর ফুলমালীর চালা এলাকায়। তার পিতার নাম রোস্তম মিয়া।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টাঙ্গাইলনিহতস্কুল শিক্ষার্থী
শেয়ারTweetPin

সর্বশেষ

মিশর-আর্জেন্টিনা ম্যাচের রেফারি ফিফার পর্যালোচনায়

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

যবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধরের অভিযোগে বিক্ষোভ, বিচারের দাবিতে আলটিমেটাম

জুলাই ৮, ২০২৬

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

জুলাই ৮, ২০২৬
ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত

সংসদ অধিবেশন দেখতে আসা শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী

জুলাই ৮, ২০২৬

বিশ্বকাপের মাঝেই আর্জেন্টিনা ফুটবলের বিরুদ্ধে অর্থপাচার অভিযোগের তদন্তে এফবিআই

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT