অর্থনীতি

মে দিবসে বিড়ি শ্রমিকদের র‌্যালি-সমাবেশ

বিড়ি শ্রমিকদের র‌্যালি ও সমাবেশের ছবি, মে দিবসের কর্মসূচি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিড়ি শ্রমিকরা মে দিবসের কর্মসূচিতে অংশগ্রহণ করে র‌্যালি ও সমাবেশে অংশগ্রহণ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

মহান মে দিবস উপলক্ষে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে র‌্যালি ও সমাবেশ করেছে বিড়ি শ্রমিকরা।

শনিবার বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সভাপতি এমকে বাঙ্গালী ও সাধারণ সম্পাদক আব্দুর রহমানের নেতৃত্বে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে র‌্যালিটি বের হয়। র‌্যালিটি প্রেসক্লাব প্রাঙ্গণে সমাবেশে মিলিত হয়।

ফেডারেশনের সদস্য আনোয়ার হোসেনের সঞ্চালনায় সমাবেশে বিড়ি শ্রমিক নেতারা বক্তব্য প্রদান করেন। এছাড়াও কুষ্টিয়া, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, বরিশাল ও পটুয়াখালীসহ দেশের বিভিন্ন স্থানে র‌্যালি সমাবেশ করেছে বিড়ি শ্রমিকরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আন্তর্জাতিক শ্রমিক দিবসের ইতিহাস আত্মত্যাগ ও সংগ্রামের ইতিহাস। ইতিহাসের ধারাবাহিকতায় আজও শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের জন্য আন্দোলন ও সংগ্রামের পথ বেছে নিতে হচ্ছে।

বক্তারা আরো বলেন, এদেশের প্রাচীন শ্রমঘন বিড়ি শিল্পে লাখ লাখ শ্রমিক জড়িত। তাদের রুটি রুজি নির্ভর করে বিড়ি কারখানায় কাজের উপর। কিন্তু বিদেশি বহুজাতিক কোম্পানীর ষড়যন্ত্রে এ শিল্পটি ধ্বংস হয়ে যাচ্ছে। বিড়িতে মাত্রাতিরিক্ত শুল্ক বৃদ্ধির কারণে বিড়ি কারখানাগুলো বন্ধ  হয়ে যাচ্ছে। ফলে শ্রমিকরা বেকার হয়ে মানবেতর জীবন যাপন করছে।

আন্তর্জাতিক শ্রমিক দিবসে বাংলাদেশে লাখ লাখ বিড়ি শ্রমিকদের জীবন জীবিকার অবলম্বন বিড়ি শিল্পকে রক্ষার দাবি জানান শ্রমিক নেতারা।

বিষয়:করোনা বিড়ি শ্রমিক র‌্যালী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…