চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিম্নস্তরের সিগারেটের দাম বাড়ানোসহ ৬ দফা দাবি তামাক চাষীদের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪৭ অপরাহ্ণ ১৩, জুন ২০২১
অর্থনীতি, বান্দরবান
A A

বহুজাতিক কোম্পানীর আগ্রাসন থেকে মুক্তি দিয়ে তামাকের ন্যায্যমূল্য নির্ধারণ, নিম্নস্তরের সিগারেটের দাম বৃদ্ধি করে বিড়ির মূল্যস্তর কমানোসহ ৬ দফা দাবি জানিয়েছেন বান্দরবানের লামায় তামাক চাষী, ব্যবসায়ী ও শ্রমিক ঐক্য পরিষদ।

রোববার সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। প্রস্তাবিত ২০২১-২০২২ অর্থবছরের বাজেট প্রতিক্রিয়ায় এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান সংগঠনের নেতারা।

পরিষদের সভাপতি আবুল বাশারের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাধারণ সম্পাদক আবুল কালাম আবু।

এতে তিনি বলেন, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের বেশির ভাগ মানুষ তামাক চাষের সঙ্গে জড়িত। পাহাড়ি অঞ্চল হওয়ায় এখানে অন্য কোনো ফসলের ফলন ভালো হয় না। ফলে তামাক চাষ করে আমরা জীবিকা নির্বাহ করি। এই তামাক ব্যবহার হয়ে থাকে দেশীয় বিড়ি শিল্পের কাঁচামাল হিসেবে। তাই তামাক চাষী, ব্যবসায়ী ও শ্রমিককেরা বিড়ি শিল্পের সাথে ওতপ্রোতভাবে জড়িত।

প্রস্তাবিত বাজেটে বিড়ি শিল্পের উপর শুল্ক বৃদ্ধির প্রস্তাব না করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

আবুল কালাম আবু বলেন, বর্তমান নিম্নস্তর সিগারেটে প্রায় ৭২ শতাংশ বাজার দখল করে আছে, যা বহুজাতিক কোম্পানীর দখলে। কিন্তু প্রস্তাবিত বাজেটে নিম্নস্তরের সিগারেটের উপর শুল্ক বাড়ানো হয়নি। সিগারেটের এই নিম্নস্তরটিতে শুল্ক বাড়ালে সরকার বিপুল পরিমাণ রাজস্ব আদায় করতে পারবে। সেই সাথে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের হাজার হাজার তামাক চাষী, ব্যবসায়ীদের ব্যবসা এবং শ্রমিকদের জীবন জীবিকার মান উন্নয়নে সহায়ক হবে।

Reneta

এছাড়াও তামাক বিক্রয়ের নিশ্চয়তা ও বিড়ির উপর অগ্রিম আয়কর কমানোর দাবি জানিয়েছেন তারা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: এনবিআরবিড়ি শ্রমিক
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্লেষকদের মতে  শ্রম আইন কঠোরভাবে বাস্তবায়ন ছাড়া প্রকৃত পরিবর্তন সম্ভব নয়; ছবি:এআই

জুলাইয়ের চেতনা কি পৌঁছেছে কারখানা ও শ্রমবাজারে?

মে ১, ২০২৬

পর্দায় শ্রমিকের লড়াই, যে সিনেমাগুলো না দেখলেই নয়

মে ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে হকার পুনর্বাসন কার্যক্রম শুরু

এপ্রিল ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

অতিরিক্ত সচিবদের বিদেশ সফরে ইকোনমি ক্লাস বাধ্যতামূলক

এপ্রিল ৩০, ২০২৬

ইংল্যান্ডের কাউন্টির আদলে ঘরোয়া ক্রিকেটের কাঠামো তৈরির উদ্যোগ বিসিবির

এপ্রিল ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT