চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবন্ধু হত্যায় পলাতক আসামীদের গ্রেপ্তার করে শাস্তির দাবি বিড়ি শ্রমিকদের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০৯ অপরাহ্ণ ১৫, আগস্ট ২০২১
বাংলাদেশ
A A

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার সাথে জড়িত পলাতক আসামীদের গ্রেপ্তার করে শাস্তি কার্যকর করার জোর দাবি জানিয়েছেন সারাদেশের বিড়ি শ্রমিকরা।

রোববার জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিক ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন।

ঢাকার জাতীয় প্রেস ক্লাব ছাড়াও, রংপুর, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, পাবনা, নেত্রকোনা, বগুড়া, সিলেট, ভৈরব, যশোর, বাগেরহাট, বরিশালসহ বিভিন্ন স্থানে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান করেছে বিড়ি মালিক ও শ্রমিকরা।

দেশব্যাপী এসব সভা থেকে ঘাতকদের শাস্তি কার্যকর করার জোর দাবি জানান তারা।

সভায় বিড়ি শ্রমিকদের অধিকার আদায়ে বঙ্গবন্ধুর সাথে বিভিন্ন সময় কাজের স্মৃতিচারণ করে বক্তব্য দেন শ্রমিক নেতারা।

জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে আলোচনা সভায় ফেডারেশনের সদস্য আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠান পরিচালনা করা হয়।

Reneta

এ সময় প্রধান বক্তা হিসেবে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সভাপতি এমকে বাঙ্গালী বলেন, বঙ্গবন্ধুকে আমরা খুব কাছ থেকে দেখেছি। আমাদের সাথে তাঁর অনেক স্মৃতি রয়েছে। আমরা বঙ্গবন্ধু হত্যার সাথে জড়িত পলাতক আসামীদের গ্রেপ্তার করে শাস্তি কার্যকর করার জোর দাবি জানাচ্ছি।

বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেন, শ্রমিকদের অধিকার আদায়ে বঙ্গবন্ধু ছিলেন অত্যন্ত সোচ্চার। আমরা অনেকবার তাঁর কাছে গিয়েছি। তিনি শ্রমিকদের কাছে ডেকে তাদের দাবি শুনতেন। দাবি পূরনে দ্রুত ব্যবস্থা নিতেন। কিন্তু ঘাতকেরা বঙ্গবন্ধুকে স্বপরিবারে নির্মমভাবে হত্যা করেছে। এ শোক কখনো ভুলার নয়।

আলোচনা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সব শহীদদের জন্য মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পলাতক আসামীবঙ্গবন্ধু হত্যাকান্ডবিড়ি শ্রমিকশোক দিবস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পুলিশের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা: তথ্যমন্ত্রী

জুলাই ১১, ২০২৬

এবার দর্শকের ঘৃণা কুড়াতে চান পূর্ণিমা!

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

শেখ হাসিনা ফিরলে ফাঁসির দড়ি প্রস্তুত: নাহিদ ইসলাম

জুলাই ১১, ২০২৬

মৃত্যুকে হার মানিয়ে নরওয়েকে বিশ্বকাপের স্বপ্ন দেখাচ্ছেন সোলবাকেন

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

‘সীমান্তে সুড়সুড়ি দিচ্ছে ভারত, সরকার মুখে কুলুপ এঁটে আছে’

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT