বাংলাদেশ

মেয়রের বাসায় পিন পতন নীরবতা

ঢাকা উত্তর-মেয়র আনিসুল হক

রাজধানীর বনানীর ২৩ নম্বর রোডের ৮০ নম্বর বাসাটি মেয়র আনিসুল হকের। বাসাটির সামনে এখন পিন পতন নীরবতা, বাসার সামনে জারুল ও নয়নতারা ফুলগুলোও আজ প্রাণহীন।

মেয়রের মরদেহ বাসায় নিয়ে আসা হয়েছে তাই বাসার সামনে গণমাধ্যমকর্মী সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের মানুষের ভিড় রয়েছে।

এছাড়াও মেয়রের ব্যবসায়িক প্রতিষ্ঠান মোহাম্মদীয়া গ্রুপ ও উত্তর সিটি কররপোরেশেনর কর্মকর্তারা বাসার সামনে অবস্থান করছে।

মেয়রের মরদেহ সুষ্ঠুভাবে বাসায় নিয়ে আসার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তা জোরদার করেছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের গুলশান জোনের অতিরিক্ত উপ কমিশনার আব্দুল আহাদ।

বিষয়:আনিসুল হক উত্তর সিটি কর্পোরেশন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মেয়র আনিসুল হক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…