চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মোস্তাফিজ আরও ভালোভাবে ফিরে আসবে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৭ অপরাহ্ণ ২৫, জুলাই ২০১৭
স্পোর্টস
A A

কাঁধের অস্ত্রোপচারের পর থেকে পুরোনো ছন্দে নেই মোস্তাফিজুর রহমান। ইদানীং অনুশীলনে তার বোলিং অ্যাকশনে দেখা যাচ্ছে খানিকটা পরিবর্তনের ছোঁয়া। নতুন সংশয়, আগের মোস্তাফিজকে পাওয়া যাবে তো! শঙ্কার সেই মেঘ উড়িয়ে দিলেন পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। ক্যারিবিয়ান কিংবদন্তি বললেন, সঠিক পথেই আছে ফিজ। সামনে আরও ভালোভাবে ফিরে আসবে।

‘আমি বলবো না সে নতুন অ্যাকশনে বোলিং করছে। তবে আমরা তাকে আরও ভারসাম্যপূর্ণ করার চেষ্টা করছি। স্টাম্পের আরও কাছ ঘেঁষে বল ছাড়তে বলছি। যদি খুব প্রয়োজন না হয় তার অ্যাকশনে পরিবর্তন করবো না। অস্ত্রোপচারের ফলে সে একটু পিছিয়ে পড়েছে। সে এটা জানে। গত কয়েকদিন, তার যা করা দরকার তাই করছে। ফিজ সঠিক পথেই আছে।’

অভিষেকের পর প্রায় টানা এক বছর সাফল্য পেয়েছেন মোস্তাফিজ। শুরুর সময়ে বিস্ময়কর সাফল্য দেখিয়ে ক্রিকেট বিশ্বে হইচই ফেলে দেন সাতক্ষীরার এই তরুণ। অস্ত্রোপচারের পর ফিরে নিউজিল্যান্ডে দুই ওয়ানডেতে ৪ উইকেট নিলেও চেনা ছন্দে দেখা যায়নি।

পরে শ্রীলঙ্কা সফরে ৩ ওয়ানডেতে ৬ উইকেট নিয়ে ছিলেন খরুচে। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে ৩ ইনিংসে ৭ উইকেট। মনে হচ্ছিল চেনা রূপে ফিরছেন। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রত্যাশার কিছুই পূরণ করতে পারেননি। বোলিং ছিল বিবর্ণ, ধারহীন। চার ম্যাচ খেলে উইকেট মাত্র ১টি, রানও বিলিয়েছেন অকাতরে।

অথচ ২০১৫ সালে ভারতের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম দুই ওয়ানডেতেই ছিল ১১ উইকেট। এই বাঁহাতি পেসারের বিষাক্ত কাটারে নাকানিচুবানি খায় ভারতীয় ব্যাটসম্যানরা। ‘কাটার মাস্টার’ হিসেবে খ্যাতি মেলে। ঘরের মাঠে সাউথ আফ্রিকা সিরিজেও দেখা গেছে সেই জাদুকরী বোলিং। ২০১৬ সালের আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের প্রথম শিরোপা জয়ে রেখেছিলেন বড় অবদান। ‘ফিজ, ফিজ’ রব ওঠে চারদিকে। এরপর সাসেক্সে খেলতে যেয়ে চোট, দীর্ঘ পুনর্বাসন। স্বরূপে ফেরার যুদ্ধ!

Reneta

মোস্তাফিজকে সেই আগের ছন্দে ফেরানোর অ্যাসাইনমেন্ট নিয়েই কাজ করছেন ওয়ালশ। এক সপ্তাহে বেশ উন্নতিও দেখছেন এই ক্যারিবিয়ান কিংবদন্তি, ‘আমি দেখেছি ইংল্যান্ডে সে কিছুটা পতনের দিকে ছিল। সে ওখান থেকে বের হয়ে আসার চেষ্টা করছে। সঠিকভাবে অনুশীলন করছে। সে সেরা হতে চায়। আসলে সে বিশেষ এক প্রতিভা। তবে এই আবহাওয়া তাকে হতাশ করেছে, কারণ আমরা অগ্রগতির মধ্যে ছিলাম। আমি নিশ্চিত আরও ভালোভাবে ফিরে আসবে সে।’

ইংল্যান্ডে কাউন্টি দল সাসেক্সের হয়েও ভালো শুরু করেছিলেন। কাঁধের চোটে মাত্র দুটি ম্যাচ খেলতে পারেন। পরে ওখানেই অস্ত্রোপচার করানো হয়। ৬ মাস পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকার পর নিউজিল্যান্ড সিরিজে ফিজকে মাঠে দেখা যায়। তবে আগের সেই মোস্তাফিজকে কবে দেখা যাবে সেটাই বড় প্রশ্ন? ওয়ালসের কথায় কান পাতলে মনে হচ্ছে, অস্ট্রেলিয়া সিরিজেই মিলবে কোটি টাকার প্রশ্নটির উত্তর।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মোস্তাফিজুর রহমান
শেয়ারTweetPin

সর্বশেষ

দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন, খোলা চিঠিতে যা বললেন শচীন

জুলাই ২৪, ২০২৬

আন্দোলন নিয়ে শাহরুখের নামে ভাইরাল পোস্টটি ভুয়া

জুলাই ২৪, ২০২৬

সাকিবের ১ উইকেট ও গোল্ডেন ডাক, ৬০ রানে হারল জাফনা

জুলাই ২৩, ২০২৬

নাট্যজন মামুনুর রশীদ-এর মা রোকেয়া খানম মারা গেছেন

জুলাই ২৩, ২০২৬

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT