চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেহেদীর প্রশংসায় তামিম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০৬ পূর্বাহ্ণ ২০, মার্চ ২০২১
অন্যান্য, ক্রিকেট, স্পোর্টস
A A

অভিষেকে ব্যাট হাতে দুর্দান্ত শুরুর ইঙ্গিত দিয়েছিলেন শেখ মেহেদী হাসান। দলের অভিজ্ঞ ব্যাটসম্যানরা যখন ধুঁকেছেন, তখন উইকেটে গিয়েই বাঁহাতি স্পিনার মিচেল স্যান্টনারকে কাভারের উপর দিয়ে বিশাল এক ছক্কা মেরেছেন। বল মাঠের বাইরে চলে যাওয়ায় খেলা বন্ধ থাকে কিছুক্ষণ! আন্তর্জাতিক ক্রিকেটে তরুণ টাইগার রানের খাতা খোলেন অসাধারণ এক ছয়ে, সেটিও কিনা দ্বিতীয় বল মোকাবেলায়।

যদিও ইনিংস বেশিদূর টেনে নিতে পারেননি মেহেদী। ১৪ রান করে স্যান্টনারের বলেই তুলে দেন ক্যাচ। তারপরও সাহসিকতার প্রদর্শনীতে বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবালের প্রশংসা কুড়িয়েছেন।

অফস্পিনিং অলরাউন্ডার মেহেদী বল হাতেও খারাপ করেননি। ছোট লক্ষ্যে ব্যাট করতে নামা নিউজিল্যান্ড ব্যাটসম্যানদের ঝড়ের সামনে ৬ ওভারে দিয়েছেন মাত্র ১৭ রান। রান দেয়ায় ছিলেন সবচেয়ে কিপটে।

৮ উইকেটে বাংলাদেশের শোচনীয় হারের পরও মেহেদী প্রসঙ্গে তামিম তাই বললেন, ‘বিশেষ করে তার(মেহেদী) প্রথম শট ছিল অসাধারণ। খুব খুশি হবো সে যদি এই মানসিকতা সামনেও ধরে রাখে। সে আজ ভালো বোলিংও করেছে। তার সহজাত মনোভাব মেলে ধরেছে মাঠে।’

‘আমরা খুব সফট ডিসমিসালে উইকেট হারিয়েছি। কোনো সন্দেহ নেই নিউজিল্যান্ড দারুণ বোলিং করেছে। তবে দায় আমাদেরও আছে। আমরা সক্ষমতার ধারেকাছেও যেতে পারিনি। আমাদের সামনে দুইদিন সময় আছে। এই ম্যাচের আগে প্রস্তুতি যথেষ্টই হয়েছে। এটা আমাদের জন্য নতুন নয়। জানি আমাদের ঘিরে প্রত্যাশা কী, আশা করি সামনের ম্যাচে আমরা ভালো পারফরম্যান্স করবো।’ বলেন তামিম।

সিরিজের দ্বিতীয় ওয়ানডে মঙ্গলবার ক্রাইস্টচার্চে। নিউজিল্যান্ড সফরে এই ভেন্যুতেই ১৪ দিনের কোয়ারেন্টাইন পার করেছিল বাংলাদেশ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তামিমতামিম ইকবালমেহেদীলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

জুন ৭, ২০২৬

ইরাককে বিশ্বকাপে তোলা আয়মানকে মার্কিন ইমিগ্রেশনে ৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদ

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আদ্-দ্বীন হাসপাতালে মৃত নবজাতকের প্রতিটি পরিবার পাবে ৮০ লাখ ক্ষতিপূরণ

জুন ৭, ২০২৬

জেদ্দায় জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

জুন ৭, ২০২৬

সংসদের কার্য উপদেষ্টা কমিটির সভা অনুষ্ঠিত

জুন ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT