চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসি-সুয়ারেজ সমান, আর্জেন্টিনা-উরুগুয়েও সমান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫৩ পূর্বাহ্ণ ১৯, নভেম্বর ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই লাতিন দল আর্জেন্টিনা ও উরুগুয়ে। তাতে গোল পেয়েছেন দুই ক্লাব সতীর্থ লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ। বার্সেলোনার দুই তারকার সমান সমান গোলের দিনে দুদলও ম্যাচ শেষ করে ২-২ স্কোরলাইনে। মেসি-সুয়ারেজ উভয়ই একটি করে গোল করেন।

তবে প্রতিবেশী দুই দলের আগ্রাসী মনোভাবে শেষ পর্যন্ত আর প্রীতি থাকেনি ম্যাচটি। হাতাহাতি পর্যন্ত হয়েছে! শেষ পর্যন্ত মেসির গোলেই হার এড়ায় আর্জেন্টিনা। নিজে গোল করার পাশাপাশি একটি গোলও করিয়েছেন তিনি।

সোমবার রাতে ইসরায়েলের রাজধানী তেল আবিবে ম্যাচের শুরু থেকেই প্রাধান্য বিস্তার করে খেলে আর্জেন্টিনা। কিন্তু দুই দুইবার পিছিয়ে পড়ে দলটি। তবে দুইবারই দারুণভাবে ঘুরে দাঁড়ায় তারা। ম্যাচের শেষ মুহূর্তে অধিনায়ক মেসির সফল পেনাল্টি থেকে সমতাসূচক গোল পায় দলটি। এছাড়া গোল পেয়েছেন সবশেষ কোপা আমেরিকার পর জাতীয় দলের জার্সিতে প্রথমবার খেলতে নামা সার্জিও আগুয়েরোও। উরুগুয়ের হয়ে গোল দুটি করেছেন দলের সেরা দুই তারকা এডিনসন কাভানি ও সুয়ারেজ।

এদিন ৬৬ শতাংশ বলের নিয়ন্ত্রণ রেখেছিল আর্জেন্টিনা। দারুণ কিছু আক্রমণও করেছিল দলটি। বারপোস্টে মোট শট ছিল ১৬টি। তার ছয়টি লক্ষ্যে। কিন্তু গোল পায় মাত্র দুইটি। অন্যদিকে, পাঁচটি শটের মধ্যে দুটি লক্ষ্যে রেখে সে দুটি থেকেই গোল আদায় করে নেয় উরুগুয়ে।

৩৪ মিনিটে ধারার বিপরীতে গোল পেয়ে যায় উরুগুয়ে। কাভানির গোলে এগিয়ে যায় দলটি। লুকাস তোরেইরার ক্রস ধরে গোল মুখে বল ঠেলে দেন সুয়ারেজ। সে বল জালে জড়াতে কোনো ভুল করেননি কাভানি। পাঁচ মিনিট পর বল জালে জড়িয়েছিলেন আর্জেন্টিনার পাওলো দিবালা। তবে শট নেয়ার আগে হাতে লাগায় বাতিল হয় সে গোল।

৬৩ মিনিটে কাঙ্ক্ষিত গোল পায় আর্জেন্টিনা। মেসির ফ্রি-কিক থেকে দারুণ হেডে লক্ষ্যভেদ করেন আগুয়েরো। তবে ছয় মিনিট পর আবার এগিয়ে যায় উরুগুয়ে। ডি-বক্সের ঠিক বাইরে সুয়ারেজকে ফাউল করলে বিপজ্জনক জায়গা থেকে ফ্রি-কিক পায় উরুগুয়ে। নিজেই শট নেন সুয়ারেজ। মেসির সতীর্থের দারুণ শট আর্জেন্টাইন গোলরক্ষকের হাতে লেগে জালে জড়ায় বল।

Reneta

ম্যাচের যোগ করা সময়ে ফের সমতায় ফেরে আর্জেন্টিনা। স্পট-কিক থেকে গোল করেন মেসি। ডি-বক্সের মধ্যে মার্টিন কাসারেসের হাতে বল লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ফলে ড্রয়ের সন্তুষ্টি নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা ও উরুগুয়ে। কোপা আমেরিকার সেমি-ফাইনালে ব্রাজিলের বিপক্ষে হারের পর এ নিয়ে টানা সপ্তম ম্যাচে অপরাজিত থাকল আলবিসেলেস্তেরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আন্তর্জাতিক প্রীতি ম্যাচআর্জেন্টিনাউরুগুয়েমেসিলিড স্পোর্টসসুয়ারেজ
শেয়ারTweetPin

সর্বশেষ

লাখো মানুষের শ্রদ্ধা ভালোবাসায় আয়াতুল্লাহ খামেনি মাশহাদে সমাহিত

জুলাই ১০, ২০২৬
ছবি: বাংলাদেশি কূটনীতিক রাবাব ফাতিমা (সংগৃহীত)।

আফগানিস্তানে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা

জুলাই ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

টানা বৃষ্টি ও উজানের ঢলে ৬ নদীর পানি বিপৎসীমার ওপরে

জুলাই ১০, ২০২৬

ঢাকাসহ ১৪ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা 

জুলাই ১০, ২০২৬

এমবাপে-ডেম্বেলের গোলে মরক্কোকে বিদায় করে সেমিতে ফ্রান্স

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT