চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসি-নেইমারের সমালোচনায় পেলে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪৮ অপরাহ্ণ ৩০, অক্টোবর ২০১৫
স্পোর্টস
A A

বিশ্ব ফুটবলের ‘কালো মানিক’ খ্যাত ব্রাজিলের কিংবদন্তি পেলে সম্প্রতি ফুটবলের দুই প্রতিভাবান খেলোয়াড় নেইমার ও মেসির কড়া সমালোচনা করেছেন। তিনবার ব্রাজিলকে বিশ্বকাপ শিরোপা জেতানো পেলে বলেন, ‘নেইমার-মেসি কেউই হেড দিয়ে গোল করতে পারে না।’

নেইমার সর্ম্পকে পেলের মন্তব্য, ‘ও নিজেকে প্রতিপক্ষের খেলোয়াড় থেকে রক্ষা করতে পারে না। যা খুবই দরকারি।’

গোল ডটকমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, নেইমার খুবই ভালো ও বুদ্ধিদীপ্ত খেলোয়াড়। কিন্তু ও কি বলতে পারবে তার ক্যারিয়ারে এখন পর্যন্ত কয়টা গোল সে হেড দিয়ে করেছে। সান্তোসে আমার যারা টিমমেট ছিলো; তারা নেইমারের তুলনায় দশ গুণ ভালো ছিলো।’

সর্বকালে সেরা এ ফুটবলার আরো বলেন, ‘নেইমার সব সময় আক্রমণভাগে খেলে, সামনে খেলাই ওর কাজ। কিন্তু ও সুসংগঠিত না, খেলার মধ্যে পেছনে আর নামতে দেখা যায় না। তবে ও ভবিষ্যতে আরো পরিণত হবে। ও অনেকের চাইতে আলাদা, এমনকি ব্রাজিল জাতীয় দলে প্রধান কুশলী নেইমার।’

পেলে বার্সেলোনায় নেইমারের সতীর্থ মেসিকে নিয়েও কথা বলেন। তিনি বলেন, আধুনিক যুগে মেসি সেরা এটা মানতেই হবে। গত ১০ বছর ধরেই ও রাজত্ব করে যাচ্ছে। তবে ওরও দূর্বল দিক হলো, সে হেড দিয়ে গোল করতে পারে না। ওর বাম পায়ের জাদু অসাধারণ। সাম্প্রতিককালে সে সেরা’।

পেলে আরো বলেন, ‘মারাডোনার মতোই একই স্টাইলে খেলে মেসি, ও খুব সৌভাগ্যবান ওর ধারের কাছে কেউ নেই।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেইমারপেলেমেসি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শক্তিশালী পাসপোর্টের তালিকায় ইউরোপের দাপট, বাংলাদেশের অবস্থান ১৬৬তম

জুলাই ৭, ২০২৬

ঘুষ নেওয়ার দায়ে চীনের সাবেক কর্মকর্তার মৃত্যুদণ্ড

জুলাই ৭, ২০২৬

এনসিপির জনসভায় ককটেল বিস্ফোরণের ঘটনার তদন্ত হবে: তথ্য উপদেষ্টা

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম

জুলাই ৭, ২০২৬

পর্তুগাল জার্সিতে শেষ ম্যাচ কিনা, জানালেন রোনালদো

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT