ফুটবল

মেসি নাচলেন-গাইলেন, নাচালেন স্ত্রীকে

মেসি নাচলেন, গাইলেন, স্ত্রীকে সঙ্গে নিয়ে আনন্দে মেতে উঠেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মেসি ও তার স্ত্রী নাচছেন এবং গাইছেন, চারপাশে উৎসাহী দর্শকরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

খেলা নেই, চলছে বড়দিনের ছুটি, কড়া নাড়ছে নতুন বছর— এমন চাপহীন সময়ে উদযাপন না করে পারা যায়! মেসিও পারেননি। স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জোকে নিয়ে মেতে উঠলেন পার্টিতে। গলা ছেড়ে গাইলেন, নাচলেন, নাচালেন স্ত্রীকে, মাতিয়ে রাখলেন সবাইকে।

রোজারিও’র একটি হোটেলে বড়দিনের ছুটির সন্ধ্যায় পরিবার নিয়ে নেচে-গেয়ে পার করেছেন সপ্তম ব্যালন ডি’অর জয়ী। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে বেশ নির্ভার আর উৎফুল্ল দেখাচ্ছিল আর্জেন্টাইন মহাতারকাকে।

ভিডিওতে দেখা যায়, সাদা প্যান্টের সঙ্গে নিয়ন হলুদ টি-শার্ট পরে নাচছেন মেসি, সাদা টপসের সঙ্গে সবুজ ট্রাউজার পরে নাচের মুদ্রায় তাল দিচ্ছিলেন আন্তোনেল্লা। শুধু মাঠেই নয়, নাচের মঞ্চেও যে মেসি কম যান না— সেটার প্রমাণ ভিডিওতে হেসে কুটিকুটি আন্তোনেল্লা।

পরিবারের সঙ্গে সুন্দর সময় কাটাচ্ছেন, নদীর পাড়ে সূর্যাস্তের দৃশ্য।. Channel i News - চ্যানেল আই নিউজ

ফ্রেঞ্চ লিগ ওয়ানে শীতকালীন ছুটি চলায় বড়দিন এবং নতুন বছর উদযাপনে জন্মভিটেয় ছুটে এসেছেন মেসি দম্পতি। ব্যক্তিগত জেট প্লেনে করে এসেছেন আর্জেন্টিনায়। সময়টা কাটছে ভালোই।

পিএসজির হয়ে সবশেষ ২২ ডিসেম্বর মাঠে নেমেছিলেন মেসি। নতুন বছরে জানুয়ারির ৩ তারিখের আগে মাঠে ফেরার কোনো উপলক্ষ নেই। সময়টা তাই যেন নিংড়ে উপভোগ্য বানাচ্ছেন।

বিষয়:আর্জেন্টিনা পিএসজি বার্সেলোনা লিওনেল মেসি লিগ ওয়ান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…