চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসি-গ্রিজম্যানে উড়ন্ত বার্সার কয়েকঘণ্টা পর রিয়ালের হোঁচট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৪ পূর্বাহ্ণ ১০, জানুয়ারি ২০২১
ফুটবল, স্পোর্টস
A A
বার্সার খেলোয়াড়রা মাঠে একে অপরের সঙ্গে আনন্দ ভাগাভাগি করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

লিওনেল মেসি ও অ্যান্টনিও গ্রিজম্যানের জোড়া গোলে বার্সেলোনার উড়ন্ত জয়ের রাতে গোলশূন্য ড্রয়ে হোঁচট খেয়েছে রিয়াল মাদ্রিদ। দুদলই খেলেছে প্রতিপক্ষের মাঠে।

শনিবার রাতে লিগে গ্রানাডার মাঠ থেকে ৪-০ গোলের বড় জয় তুলে ফিরেছে বার্সেলোনা। আর ওসাসুনার মাঠ থেকে গোলশূন্য ড্র করে ফিরেছে রিয়াল।

এই জয়ে ১৮ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে থাকল রোনাল্ড কোম্যানের বার্সেলোনা। সমান ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে দুইয়ে জিনেদিন জিদানের রিয়াল। ১৫ ম্যাচে ৩৮ পয়েন্টে স্প্যানিশ টেবিলের শীর্ষে অ্যাটলেটিকো মাদ্রিদ।

প্রতিপক্ষের মাঠে ম্যাচের ১২ মিনিটেই এগিয়ে যায় বার্সা। মেসির বানানো বল বুসকেটসের পা ঘুরে স্বাগতিকদের একজনের পায়ে লেগে যায় গ্রিজম্যানের কাছে। তিনি অফসাইড ছিলেন, কিন্তু বল স্বাগতিক খেলোয়াড়ের গায়ে লেগে আসায় গোলের বৈধতা দেন রেফারি।

ম্যাচের ৩৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মেসি। গ্রিজম্যানের ক্রসে বল পেয়ে বাঁ-পায়ের শটে জালে জড়ান অতিথি অধিনায়ক।

মধ্যবিরতির আগে নিজের দ্বিতীয় গোলটি আনেন মেসি। ৪২ মিনিটে বক্সের বাইরে থেকে তিনি ফ্রি-কিক নেন মাটি গড়িয়ে রক্ষণদেয়ালের নিচ দিয়ে। মৌসুমে তার ১১তম লিগ গোল, আসরের সর্বোচ্চ।

দ্বিতীয়ার্ধে ফিরে ৬৩ মিনিটে ডেম্বেলের বানিয়ে দেয়া বলে জোড়া গোল পূর্ণ করেন গ্রিজম্যান। এর পরপরই মেসিকে বেঞ্চে ডেকে নেন কোম্যান। বাকি ২৫ মিনিটে বার্সা আর ব্যবধান বাড়াতে পারেনি।

রাতের আরেক ম্যাচে, তুষার ঝড়ের কারণে যাত্রাপথে বিমানবন্দরে আটকে পড়া রিয়াল মাঠেও পেয়েছে তুষার অভ্যর্থনা। সেটি জয় করতে পারলেও ওসাসুনার রক্ষণ ভাঙতে পারেনি। ফিরতে হয়েছে এক পয়েন্ট নিয়ে।

ট্যাগ: গ্রিজম্যানবার্সামেসিরিয়াললিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনাভাইরাস: বিশ্বে শনাক্তের সংখ্যা ৯ কোটি ছাড়ালো

পরবর্তী

তাইওয়ানের সঙ্গে বিধিনিষেধ প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র

পরবর্তী
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

তাইওয়ানের সঙ্গে বিধিনিষেধ প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র

প্রিয়জনের সাথে আনন্দিত ব্যক্তি, বাংলাদেশি সংবাদ পোর্টাল চ্যানেল আই অনলাইনের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ভেঙেছ দুয়ার, এসেছ জ্যোতির্ময়, তোমারি হউক জয়’

সর্বশেষ

মুক্তির প্রথম দিনেই ১০১ কোটি, যশের ‘টক্সিক’ ঝড়

আগস্ট ২৭, ২০২৬
ছবি: বিচারপতি মো. হাবিবুল গনি (সংগৃহীত)।

বিচারপতি হাবিবুল গনিকে আপিল বিভাগে বিচারপতি হিসেবে নিয়োগ

আগস্ট ২৭, ২০২৬

রাশিয়ার আমুর গ্যাস রাসায়নিক কমপ্লেক্সে আগুন, নিহত ৭

আগস্ট ২৭, ২০২৬
ছবি: নেপালে আকস্মিক বন্যায় নিখোঁজ দীপক ও মধু আহুজা দম্পতি (সংগৃহীত)।

নেপালে আকস্মিক বন্যা: নিখোঁজ বাবা-মায়ের খোঁজ করছেন কন্যারা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপাল-তিব্বতের ভয়াবহ বন্যার কারণ নিয়ে যা বলছেন বিজ্ঞানীরা

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT