চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসির হ্যাটট্রিকে বার্সার উড়ন্ত জয়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০২ পূর্বাহ্ণ ১০, সেপ্টেম্বর ২০১৭
স্পোর্টস
A A

আর্জেন্টিনার জার্সি গায়ে বিশ্বকাপ বাছাইয়ে প্রত্যাশা মেটাতে পারেননি। তবে বার্সেলোনার হয়ে খুঁজে পাওয়া গেল চিরচেনা লিওনেল মেসিকেই। আগের ম্যাচে জোড়া গোল, এবার হ্যাটট্রিক; সঙ্গে জেরার্ড পিকে ও লুইস সুয়ারেজের গোলে নগরপ্রতিদ্বন্দ্বী এস্পানিয়লকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা।

লা লিগায় প্রথম তিন ম্যাচে জয় নিয়ে ৯ পয়েন্টে টেবিলের শীর্ষে উঠে গেছে বার্সা। সমান ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে রিয়াল আছে পয়েন্ট টেবিলের ছয়ে। তিন ম্যাচের দুটিতে ড্র করেছে জিদানের দল।

শনিবার রাতে ন্যু ক্যাম্পে শুরু থেকেই বেশ গোছানো ফুটবল খেলেছে স্বাগতিকরা। আক্রমণও গড়েছে শুরু থেকেই। ম্যাচের ১৭ মিনিটে সুয়ারেজের মাথা ছোঁয়া পাস জালে জড়াতে ব্যর্থ হয়ে সুযোগ নষ্ট করেন ইভান রাকিটিচ। এর মিনিট দুয়েক পরেই সুয়ারেজের একটি ফ্রি-কিক ঠেকিয়ে দেন এস্পানিয়ল গোলরক্ষক।

ম্যাচের ২৬ মিনিটে বার্সাকে গোল এনে দিয়েছেন মেসি। ডি-বক্সের বাইরে থেকে রাকিটিচের ডিফেন্স চেরা পাসকে অতিথি গোলরক্ষকের মাথার ওপর দিয়ে জালে জড়িয়ে দেন আর্জেন্টাইন অধিনায়ক। যদিও টিভি রিপ্লে বলেছে মেসিকে অফসাইডে ধরতে পারতেন রেফারি।

মিনিট চারেক পরে গোল পেতে পারতেন রাকিটিচ নিজেও। ৩১ মিনিটে মেসির সঙ্গে এক-দুই খেলে ডি-বক্সের ভেতর থেকে নেয়া এই ক্রোয়েট মিডফিল্ডারের শট আটকে গেছে প্রতিপক্ষ গোলরক্ষকের দেয়ালে।

তাতে অবশ্য খুব একটা ক্ষতি হয়নি বার্সার। ৩৫ মিনিটেই দলের এবং নিজের জোড়া গোল পূর্ণ করেন মেসি। বামপ্রান্ত দিয়ে জর্ডি আলবার ক্রস আলতো ছোঁয়ায় এস্পানিয়ল গোলরক্ষকের পায়ের নিচ দিয়ে জালে জড়িয়ে দেন বার্সার প্রাণভোমড়া।

Reneta

বিরতির দুই মিনিট আগে ফরোয়ার্ড পাবলো পিয়াতির শট বারপোস্টে লাগলে ব্যবধান কমানো হয়নি অতিথিদের।

দ্বিতীয়ার্ধের শুরুতেই হ্যাটট্রিকটা পেয়ে যেতে পারতেন মেসি। ৫৩ মিনিটে তার বাম পায়ের জোরাল একটি শট বার ছুঁয়ে বেরিয়ে গেছে। এর দুই মিনিট পর আর্জেন্টাইন তারকার ক্রস থেকে বল পেয়ে প্রতিপক্ষ গোলরক্ষকের গায়ে মেরে সুযোগ হাতছাড়া করেছেন লুইস সুয়ারেজ।

সেটির তিন মিনিট পর পিয়াতি শটও একটুর জন্য লক্ষ্যে থাকেনি। ৫৬ মিনিটে মেসির দুর্দান্ত পাসে বল পেয়ে আরেকটি সুযোগ নষ্ট করেন সুয়ারেজ। ৬২ মিনিটে এস্পানিয়ল ফরোয়ার্ড বাপ্তিস্তাওয়ের শট কর্নারের বিনিময়ে ঠেকান স্যামুয়েল উমতিতি।

ম্যাচের ৬৭ মিনিটে আর সুযোগ হাতছাড়া করেননি মেসি। আলবার ক্রসে পা ছুঁয়ে এস্পানিয়লের জাল খুঁজে নিয়ে বার্সার হয়ে ৩৮তম হ্যাটট্রিক পূর্ণ করেন ফুটবল জাদুকর। চলতি লিগে মেসির এটা ৫ নম্বর গোল।

এই ম্যাচেই বার্সেলোনার জার্সিতে অভিষেক হয়েছে উসমানে ডেম্বেলের। ৭০ মিনিটে দেলেফেউয়ের বদলি হয়ে মাঠে নামেন বরুশিয়া ডর্টমুন্ড থেকে আসা বিশ্বের দ্বিতীয় দামি ফুটবলার। তাতে আক্রমণের ধার আরও বাড়ে বার্সার।

বার্সার শেষ গোলটি এসেছে সুয়ারেজের পা থেকে। মাঠে নেমেই ৯০ মিনিটে উরুগুইয়ান ফরোয়ার্ডকে দিয়ে গোল করিয়ে বার্সার বিশাল জয় নিশ্চিত করেছেন ডেম্বেলে।

তার আগে এস্পানিয়লের জালে গোলের হালি পূর্ণ করেছেন পিকে। ৮৭ মিনিটে রাকিটিচের কর্নার থেকে মাথা ছুঁয়ে প্রতিপক্ষের জালে জড়িয়ে দেন এই স্প্যানিশ মিডফিল্ডার।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বার্সেলোনালিওনেল মেসি
শেয়ারTweetPin

সর্বশেষ

টানা ৮৪ দিন হবে না রাত, ২৪ ঘণ্টাই আকাশে থাকবে সূর্য!

মে ১২, ২০২৬

স্টারমারের পদত্যাগের দাবিতে সরব ব্রিটিশ মন্ত্রীরা

মে ১২, ২০২৬
ফাইল ছবি

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় দুই বাংলাদেশি নিহত

মে ১২, ২০২৬

সৌদি আরবে পৌঁছেছেন ৫২ হাজার ৩৩৪ হজযাত্রী

মে ১২, ২০২৬

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ৩৪ বিলিয়নের বেশি

মে ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT