চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসির সঙ্গে পিএসজিতে চলে যাবেন রামোস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২৪ অপরাহ্ণ ০৬, জানুয়ারি ২০২১
ফুটবল, স্পোর্টস
A A

গত দুই দশকে লিওনেল মেসির সঙ্গে অসংখ্যবার মাঠের সংঘর্ষে জড়িয়েছেন সার্জিও রামোস। ক্রিস্টিয়ানো রোনালদো চলে যাওয়ার পর বার্সেলোনা মহাতারকার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছেন রিয়াল মাদ্রিদ অধিনায়ক। এখন রিয়ালের সঙ্গে চুক্তি নিয়ে বনিবনা না হওয়ায় সেই মেসিকে পক্ষে টেনে ক্লাব ছাড়ার হুমকি দিয়েছেন লস ব্লাঙ্কোসদের রক্ষণ ভরসা।

মেসির মতোই চলতি মৌসুম পর্যন্ত রিয়ালের সঙ্গে চুক্তি আছে রামোসের। একাধিক স্প্যানিশ গণমাধ্যমে খবর, ৩৫ বছর বয়সী সেন্ট্রাল ডিফেন্ডারের জন্য আর বাড়তি অর্থকড়ি ঢালতে রাজি নন রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ। বায়ার্ন মিউনিখ থেকে অস্ট্রিয়ান ডিফেন্ডার ডেভিড আলাবাকে আনার জন্য অনেকদূর আলাপ আলোচনায় এগিয়ে গেছে ক্লাবটি।

রিয়াল একেবারেই যে চুক্তি করতে আগ্রহী নয় বিষয়টি এমনও নয়। ক্লাবের পক্ষ থেকে একবছর চুক্তি বাড়ানোর প্রস্তাব দেয়া হয়েছে রামোসকে। কিন্তু বেতন কমে যাবে আগের থেকে ১০ শতাংশ। বর্তমান চুক্তিতে বছরে ১২ মিলিয়ন ইউরো বেতন পান রামোস।

Banglabid

বেতন কমিয়ে থেকে যাওয়ার প্রস্তাব দেয়া হয়েছে লুকাস ভাসকুয়েজ ও লুকা মদ্রিচকেও। মদ্রিচ রাজি হলেও ভাসকুয়েজ এখন পর্যন্ত সাড়া দেননি প্রস্তাবে। তিনজনেরই চুক্তির মেয়াদ ফুরাবে চলতি মৌসুম শেষে।

ভাসকুয়েজের মতো রাজি হননি রামোসও। বরং দুই কথা শুনিয়ে দিয়েছেন প্রেসিডেন্টকে। ৩০ ডিসেম্বর এলচে ম্যাচের আগের হোটেলে এসেছিলেন পেরেজ। সেখানে চুক্তির প্রস্তাবটিকে নাকি ‘অপমানজনক’ বলে প্রেসিডেন্টকে কথা শুনিয়েছেন, এমন দাবি এল চিরিংগুইতার উপস্থাপক জোসেপ পেদ্রেরোলের।

হাসিমুখেই নাকি রামোস পেরেজকে বলেছেন, ‘আপনারা আমাকে যে প্রস্তাব দিয়েছেন, তাতে আমি রাজি হচ্ছি না। এখন থেকে আমি অন্যদলগুলোর প্রস্তাব শোনা শুরু করবো। পিএসজির একজন আমাকে জানিয়েছেন লিওনেল মেসি আর আমাকে নিয়ে তারা শক্তিশালী একটা দল বানাতে চায়।’

Reneta

জবাবে পেরেজের বক্তব্য ছিল, ‘যদি তুমি ভালো প্রস্তাব পাও, তাহলে বিষয়টি আমরা মাথায় রাখবো।’

পেরেজের সঙ্গে মূলত ২০১৮ সালের পর থেকে সম্পর্কের অবনতি রামোসের। রোনালদো জুভেন্টাসে চলে যাওয়ার পেছনের কারণ হিসেবে রিয়াল অধিনায়ক দায়টা দেন প্রেসিডেন্টকেই। জুভেন্টাসের কাছে রোনালদোকে ১০০ মিলিয়ন ইউরোয় বিক্রি করেছিল রিয়াল। সেই অর্থ দিয়ে কেনা হয়েছে ভিনিসিয়াস জুনিয়র, থিবো কোর্ত্তয়া, আলভারো আদ্রিওজোলা, ব্রাহিম ডিয়াজ ও মারিয়ানোকে। রামোস ব্যক্তিগতভাবে মনে করেন, এই খেলোয়াড়রা একসঙ্গে রোনালদোর শূন্যস্থান পূরণে মোটেও সক্ষম নন।

এরপর ২০১৯ সালে আয়াক্সের কাছে নিজ মাঠে ৪-১ গোলে হারের পর ড্রেসিংরুমে গিয়ে ক্ষোভ দেখিয়েছিলেন পেরেজ। রামোস পাল্টা জবাব দেয়ায় তাকে অধিনায়কের পদ থেকে বরখাস্তেরও হুমকিও দিয়েছিলেন পেরেজ। এরপর থেকে দুজনের সম্পর্ক বাইরে উষ্ণ মনে হলেও ভেতরের শীতলতা বেশ প্রকাশ পাচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রিয়াল মাদ্রিদলিওনেল মেসিলিড স্পোর্টসসার্জিও রামোস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নায়িকা নুসরাতের সংসারে ভাঙনের সুর, নেপথ্যে যশ?

পরবর্তী

নানজীবা খানের দ্যা আনওয়ান্টেড টুইন

পরবর্তী

নানজীবা খানের দ্যা আনওয়ান্টেড টুইন

উপজেলা পর্যায়ে মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই ও শুনানি ৩০ জানুয়ারি

সর্বশেষ

মার্কিন নিষেধাজ্ঞার চাপে জ্বালানির দাম বাড়ানো নিয়ে যা ভাবছে ইরান

আগস্ট ২৪, ২০২৬
ছবি:  ফেনীর সোনাগাজীতে নিহত মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান (সংগৃহীত)।

আলোচিত নুসরাত হত্যা মামলায় রায় ঘোষণা শুরু

আগস্ট ২৪, ২০২৬
ছবি: ভৈরবে দুর্বৃত্তদের হামলায় নিহতপৌরসভার সাবেক কাউন্সিলর  মো. আল আমিন সৈকত ।

ভৈরবে দুর্বৃত্তদের হামলায় সাবেক কাউন্সিলর সৈকত নিহত

আগস্ট ২৪, ২০২৬
ছবি: শেরপুরে পুকুরে ডুবে নিহত ২ শিশু রোহান মিয়া (৭) ও ইসমাইল হোসেন (৬) ।

শেরপুরে পুকুর থেকে ২ শিশুর মরদেহ উদ্ধার

আগস্ট ২৪, ২০২৬

তারেক রহমানের ভারত সফরে ধোঁয়াশা, শেখ হাসিনাই কি দুই দেশের সম্পর্কে বড় বাধা?

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT