ফুটবল

মেসির ভোট না পাওয়ায় বিস্মিত লেভান্ডোভস্কি

ফিফা বর্ষসেরা খেলোয়াড়

লেভান্ডোভস্কি ও মেসি, ফুটবল তারকা, পুরস্কার গ্রহণের সময়. Channel i News - চ্যানেল আই নিউজ

ফুটবল তারকা লেভান্ডোভস্কি ও মেসি, পুরস্কার গ্রহণের সময়, উজ্জ্বল পোশাক পরা, আনন্দিত মুখাবয়ব।. Channel i News – চ্যানেল আই নিউজ

ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের ভোটাভুটিতে লিওনেল মেসির ভোট না পাওয়ায় বিস্মিত হয়েছেন পুরস্কার জয়ী রবার্ট লেভান্ডোভস্কি। শুক্রবার এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন পোলিশ এ স্ট্রাইকার।

২০২০ সালের ফিফা ব্যালন ডি’অর পুরষ্কার জিতছিলেন মেসি। তবে সেটি লেভান্ডোভস্কির প্রাপ্য বলে পুরষ্কার গ্রহণকালে জানিয়েছিলেন আর্জেন্টাইন মহাতারকা। মাত্র কয়েকদিনের ব্যবধানে মেসির সেই দৃষ্টিভঙ্গি পরিবর্তনে বেশ অবাক হয়েছেন বলে জানিয়েছেন লেভান্ডোভস্কি।

‘‘বিষয়টি কোনোভাবেই মেলাতে পারছি না আমি। ব্যালন ডি’অরের সময় মেসি আমাকে ভোট দিয়েছিল। পরবর্তীতে তার মতামত কিভাবে পরিবর্তন হল সে ব্যাপারে আমার কোনো ধারণা নেই।’’

তবে নিজের ভোটটি অবশ্য মেসিকেই দিয়েছিলেন বলেও জানিয়েছেন লেভান্ডোভস্কি। কিন্তু এসব নিয়ে আক্ষেপ বা অভিযোগ নেই বলে জানান বায়ার্ন মিউনিখের এ তারকা।

‘‘আমি মেসিকে ভোট দিয়েছি কারণ ২০২১ সাল এবং তার আগে ওর পারফর্ম্যান্স প্রশংসার যোগ্য। যাই হোক, এই ব্যাপারটি নিয়ে আমার কেনো আক্ষেপ বা অভিযোগ নেই। সে তার সিদ্ধান্ত জানিয়েছে এবং এটি আমি মেনে নিয়েছি।’’

২০২১ সালের ফিফা বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন পোলিশ স্ট্রাইকার লেভান্ডোভস্কি। একই বছর ফিফা ব্যালন ডি’অর ঝুলিতে পুরেছেন আর্জেন্টাইন মহাতারকা মেসি।

বিষয়:ব্যালন ডি”অর লিওনেল মেসি লেভান্ডোভস্কি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…