চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসির বোতল ম্যাজিক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩৬ অপরাহ্ন ১০, ফেব্রুয়ারি ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

কোনো আন্তর্জাতিক পণ্যের ব্র্যান্ডিং, প্রোমোটিংয়ের সময় তারকা ফুটবলাররা টুকটাক নিজেদের স্কিল দেখিয়ে থাকেন। অতীতে যার নজির বহুবার দেখা গেছে। আবারও তেমন একটি ঘটনা ঘটল। এবার কেন্দ্রে মেসি।

আন্তর্জাতিক পানীয় ব্র্যান্ড পেপসির এক বিজ্ঞাপনে নিজের দেখানো স্কিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন মেসি। সেখানে, বলের ওপর পানীয়র বোতল রেখে নিখুঁত সময়ে বলকে হপের মধ্যে দিয়ে পার করান তিনি।

শুধু তাই নয়, বলের ব্যাক স্পিনের কারণে মাটি ছোঁয়ার আগে বেশ কয়েকবার ফ্লিপ করে বোতলটি। তারপরও মাটিতে না গড়িয়ে সোজাসুজি দাঁড়িয়ে থাকে পেপসির বোতল।

মেসির এই ম্যাজিকের খবরের মধ্যে তার সমর্থকদের জন্যও আছে সুখবর। অ্যাটলেটিক
বিলবাও ম্যাচের আগে ফিটনেস পরীক্ষায় পাশ করেছেন মেসি। এলএম টেনের সঙ্গে ফিটনেস পরীক্ষা উতরে গেছেন উসমান ডেম্বেলেও।

পুরোপুরি ফিট না থাকায় রিয়ালের বিপক্ষে কোপা ডেল রে’র এল ক্ল্যাসিকোতে গত বুধবার মাত্র ৩০ মিনিট খেলেন মেসি। আর তিন সপ্তাহ বাইরে থাকার পর মাঠে ফিরছেন ডেম্বেলে। দুজনকেই বিলবাও ম্যাচের স্কোয়াডে রেখেছেন কোচ।

বার্সেলোনা কোচ আর্নেস্টো ভালভার্দে বলেছেন, ম্যাচে শুরু হওয়ার আগে পুরোপুরি ভালো অনুভব করলে বিলবাওয়ের বিপক্ষে শুরু থেকেই খেলবেন মেসি। তবে তাকে নিয়ে ঝুঁকি নিতে চান না ভালভার্দে।

Reneta

অন্যদিকে, চলতি মৌসুমে দারুণ ছন্দে ডেম্বেলে। সবশেষ ১০ ম্যাচে আটটি গোলে অবদান আছে ফরাসি তারকার। গত মাসে লেগানেসের বিপক্ষে ইনজুরিতে পড়ার পর পাঁচটি ম্যাচ মিস করেছেন তিনি। বিলবাওয়ের বিপক্ষে মেসির মতো তিনিও শুরুর একাদশে থাকতে পারেন।

এই ম্যাচে বার্সা অবশ্য পাচ্ছে না জর্ডি আলবা ও আর্থারকে। হলুদ কার্ডের কারণে এক ম্যাচের নিষেধাজ্ঞায় আছেন আলবা। আর ইনজুরির কারণে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে ব্রাজিলিয়ান আর্থার।

শনিবার রাতে নগরপ্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদকে ৩-১ গোলে হারিয়ে দুই নম্বরে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ। রোববার রাতে চিরপ্রতিদ্বন্দ্বিদের চেয়ে পয়েন্ট ব্যবধানটা আট বাড়িয়ে নেয়ার সুযোগ বার্সার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বার্সামেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

রাজধানীর ৩ থানার ওসি বদলি

এপ্রিল ১৭, ২০২৬

গুলশানে সীসাবারে অভিযান, ম্যানেজার আটক

এপ্রিল ১৭, ২০২৬

আসকের নির্বাহী পরিচালক হলেন তাহমিনা রহমান

এপ্রিল ১৭, ২০২৬

গাড়ির জ্বালানি নিয়ে ভোগান্তি কমছে না

এপ্রিল ১৭, ২০২৬

যে কারণে টসের আগ মুহুর্তে প্রথম ওয়ানডে থেকে ছিটকে গেলেন মোস্তাফিজ

এপ্রিল ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT