চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসির ‘বিকল্পে’র খোঁজ জানা নেই বার্সা সভাপতির

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৭ অপরাহ্ণ ১০, ডিসেম্বর ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

ষষ্ঠ বারের মতো ব্যালন ডি’অর হাতে নিয়ে অবসরের প্রসঙ্গ তুলে ভক্তদের হৃদয় কাঁপিয়ে দিয়েছেন লিওনেল মেসি। যেন শুরু হয়ে গেছে আর্জেন্টাইন মহাতারকার বিদায়ের ক্ষণগণনা। হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে জোসেপ মারিয়া বার্তেমেউরও। বার্সা সভাপতির চিন্তা অন্য জায়গায়, অধিনায়কের যোগ্য বিকল্পের খোঁজ যে জানা নেই তার।

অনেকদিন থেকেই মেসির যোগ্য বিকল্পের খোঁজে কাড়ি কাড়ি টাকা ঢালছে বার্সা। এ মৌসুমের শুরুতে অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে ১০০ মিলিয়ন ইউরোর বেশি খরচ করে আনা হয়েছে অ্যান্টনিও গ্রিজম্যানকে। আয়াক্স থেকে আনা হয়েছে ফ্রেঙ্কি ডি ইয়ংকে। কিন্তু ৩২ বছর বয়সেও মেসির বিকল্প যেন কেবল তিনি নিজেই, চলতি মৌসুমে এ পর্যন্ত ১৫ ম্যাচে ১৪ গোল করে বুঝিয়ে দিয়েছেন তাকে ছাড়া চলবে না বার্সার।

শুধু অন্য ক্লাবেই নয়, যে যুব একাডেমি থেকে মেসির উত্থান সেই লা মাসিয়াতেও চলছে খরা। একজন মেসির খোঁজে তন্ন তন্ন করে বিশ্ব খুঁজেও তুলে আনা যাচ্ছে না তরুণ প্রতিভা। অনেকটা বাধ্য হয়েই বার্সা সভাপতি বারবার বলছেন, মেসির কোনো বিকল্প আদতে নেই।

Banglabid

‘আমরা এই যুগে সৌভাগ্যবান যে তিন দিন অন্তর অন্তর মেসির খেলা দেখতে পাই।’ লা রিপাব্লিকাতে সাক্ষাৎকারে এমনই ছিল বার্তেমেউর বক্তব্য।

‘লিওর কোনো বিকল্প সম্ভব নয়। সে যখন থাকবে না তখন বাধ্য হয়েই আমাদের খেলার ধরণ পাল্টাতে হবে। বলছি না যে এখনি মেসি পরবর্তী যুগ শুরু হয়ে গেছে। তবে এটা সত্যি যে আমরা সিদ্ধান্ত নিয়েছি তরুণদের উপরই বাজী ধরতে হবে।’

‘আপাতত বলছি উপভোগ করা ছাড়া দুশ্চিন্তার কিছু নেই। আমরা চাইছি ইনিয়েস্তার মতো মেসিকেও আজীবন চুক্তিতে। যখন ইচ্ছা তখন ক্লাব ছাড়ার যোগ্যতা সে অর্জন করে নিয়েছে।’

Reneta

‘মেসি হল বিশ্বের সেরা ফুটবলার। আমরা আর কয়েকবছর পরই সেটা বুঝতে পারবো। মেসি শুধু বার্সারই সেরা নয়, বিশ্বেরও সেরা ফুটবলার।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বার্সেলোনালিওনেল মেসি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রবৃদ্ধি বেড়ে ৮.১৫ শতাংশ

পরবর্তী

ব্যবসায়ী অপু বিশ্বাসের নতুন যাত্রা

পরবর্তী

ব্যবসায়ী অপু বিশ্বাসের নতুন যাত্রা

এবারও বিপিএল উপস্থাপনায় শ্রাবণ্য তৌহিদা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

গাজায় ত্রাণকর্মী জোমি ফ্রাঙ্ককম হত্যার বিচার না হওয়ায় ক্ষুব্ধ অস্ট্রেলিয়া

আগস্ট ২০, ২০২৬

তিন জেলায় নতুন ডিসি

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ

আগস্ট ২০, ২০২৬

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT