ফুটবল

মেসির দুই গোল, আলবার একটি, বার্সায় স্বস্তি

বার্সেলোনা ফুটবল দলের খেলোয়াড়রা জেতার পর উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বার্সেলোনা ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে জেতার পর উল্লাস করছে, ম্যাচের পরের মুহূর্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

ধারাবাহিকতার অভাবে মৌসুমজুড়েই ভুগতে থাকা বার্সেলোনা দারুণ জয় তুলেছে ঘরের মাঠে। লিওনেল মেসির দুই গোল আর জর্ডি আলবার এক গোলে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে এলচে ম্যাচে মাঠ ছেড়েছে রোনাল্ড কোম্যানের দল।

ন্যু ক্যাম্পে বুধবার রাতে লা লিগায় এলচের বিপক্ষে ৩-০ গোলের হাসি হেসেছে দুই ম্যাচ পর জয়ের দেখা পাওয়া বার্সেলোনা।

এই জয়ে ৫০ পয়েন্টে স্প্যানিশ টেবিলের তিনেই থাকল বার্সা। তাদের সমান ২৪ ম্যাচে ৫২ পয়েন্টে দুইয়ে রিয়াল। এক ম্যাচ কম খেলে ৫৫ পয়েন্টে শীর্ষে যথারীতি অ্যাটলেটিকো মাদ্রিদ।

দারুণ খেলেও প্রথমার্ধে গোল আদায় করতে পারেনি স্বাগতিক বার্সা। দ্বিতীয়ার্ধে ফিরে সেটি পুষিয়ে দিতে থাকেন মেসি। ৪৮ মিনিটে প্রথম গোলটি আনেন। মার্টিন ব্র্যাথওয়েটের সঙ্গে বল দেয়া-নেয়া করে বক্সের মধ্য থেকে জাল খুঁজে নেন অধিনায়ক।

মেসির পরের গোলটি ৬৮ মিনিটে। ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের সাজানো আক্রমণ মেসিকে খুঁজে পেলে ব্যবধান দ্বিগুণ হয় বার্সার। চলতি লিগে আর্জেন্টাইন মহাতারকার ১৭তম গোল।

পাঁচ মিনিট পর ৩-০ করেন আলবা। ম্যাচের ৭৩ মিনিটে মেসির দারুণ এক ক্রস বক্সে খুঁজে পায় ব্র্যাথওয়েটকে, সেটি আলবার কাছে ঠেলে দিলে দলের তৃতীয় সাফল্যে বড় জয়ই নিশ্চিত হয়ে যায় কাতালানদের।

বিষয়:আলবা এলচে বার্সা মেসি লা লিগা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…