চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসির জার্সি চেয়ে মৃত্যুর হুমকিতে এস্পানিয়ল ফুটবলার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৬ অপরাহ্ণ ০৩, এপ্রিল ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

ম্যাচ শেষে সৌহার্দ্যের প্রমাণ হিসেবে ফুটবলারদের জার্সি বদল বহুদিনের রীতি। সেই রীতি মেনে শনিবারের ম্যাচ শেষে লিওনেল মেসির জার্সি চেয়েছিলেন এস্পানিয়ল ফুটবলার আদ্রিয়া পেদ্রোসা। কিন্তু চেয়েই পড়েছেন বিপাকে। নিজ দলের সমর্থকদের কাছ থেকে মৃত্যুর হুমকিতে পড়েছেন এস্পানিয়লের ২০ বছর বয়সী ডিফেন্ডার!

শনিবারের কাতালান ডার্বিতে মেসির জোড়া গোলে এস্পানিয়লকে ২-০তে হারায় বার্সেলোনা। দলকে জিতিয়ে ম্যাচ সেরা হয়েছেন বার্সা অধিনায়ক। পেদ্রোসার মতো উঠতি ফুটবলারদের জন্য মেসির জার্সি চাওয়াটা খুব অস্বাভাবিকও না। তবে কেন জার্সি চাওয়াতে শুধু শুধু হুমকির মুখে পড়বে পেদ্রোসার জীবন?

এর পেছনে মেসি কিংবা পেদ্রোসার কোনো দায় দেখছেন না মারিয়া মার্টিনেজ। লা সেক্সটার ক্রীড়া সাংবাদিক সরাসরি দোষটা চাপিয়েছেন জেরার্ড পিকের ঘাড়ে। কারণ ম্যাচের আগের দিন এক বেফাঁস কথা বলে এস্পানিয়ল সমর্থকদের খেপিয়ে তুলেছিলেন বার্সা ডিফেন্ডার। এক সাক্ষাৎকারে বলেছিলেন, চলতি মৌসুমে এস্পানিয়লের পুরো দলের বাজেটের চেয়েও নাকি তার সম্পত্তি বেশি!

Banglabid

আর এই কথাটাই মেনে নিতে পারেননি এস্পানিয়লের খেলোয়াড় থেকে শুরু করে সমর্থকরা। বেফাঁস কথা বলতে ওস্তাদ পিকে যে দলে খেলেন সেই দলের একজন খেলোয়াড়ের জার্সি কেনো চাইতে হবে পেদ্রোসাকে, এ নিয়েও ক্ষোভ আছে তাদের। হোক না সেই খেলোয়াড়টি মেসি! আর সেই ক্ষোভ থেকেই হুমকির মুখে পেদ্রোসা।

তবে পিকের কোনো দোষ খুঁজে পাচ্ছেন না বার্সার পরিচালক গুইলের্মো আমোর। কারও কথার জের ধরে আরেকজন কেনো মৃত্যু ঝুঁকিতে পড়বেন তার কোনো যুক্তিও খুঁজে পাচ্ছেন না তিনি, ‘দুই বিষয় কোনভাবেই একে অপরের সঙ্গে মেলে না। জেরার্ডের কথার জের ধরে মেসির জার্সি চেয়ে আরেকজন হুমকিতে পড়বে, এ কিছুতেই মেনে নেয়া যায় না।’

‘এটা স্বাভাবিক, যেকেউ মেসির জার্সি চাইতে পারে। সে বিশ্বের সেরা খেলোয়াড়। পিকের কথা আর জার্সি চাওয়া এক করে ফেলা বোকামির লক্ষণ। সকল প্রতিপক্ষই মেসির জার্সি চায়, আর এতো সহজেই বোধগম্য।’

Reneta

এস্পানিয়ল ম্যাচের আগে মুভিস্টারকে দেয়া সাক্ষাৎকারে পিকে বলেছিলেন, ‘এস্পানিয়ল এ মৌসুমে যে বাজেটে দল গড়েছে তার চেয়েও বেশি টাকা আমার আছে। ৫৭ মিলিয়ন ইউরো নয়, তার চেয়েও বেশি।’

সঙ্গে সঙ্গেই জবাব দিয়েছে এস্পানিয়ল। ইউরো দিয়ে দলকে বিবেচনা করা যায় না, পিকেকে এমন জবাবই ছুঁড়ে দিয়েছে ক্লাবটি। ম্যাচের প্রায় পুরোটা সময় দুয়ো দিয়েছে এস্পানিয়ল সমর্থকরা। পিকের পরিবার, স্ত্রী কলম্বিয়ান সঙ্গীত শিল্পী শাকিরাকে নিয়েও কটূক্তি করতে ছাড়েননি সেই সমর্থকরা!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জেরার্ড পিকেলিওনেল মেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

যেভাবে জানবেন এসএসসি পরীক্ষার ফলাফল

আগস্ট ৯, ২০২৬

বৃক্ষমেলা শেষ হলেও বৃক্ষরোপণ ও পরিচর্যার দায়িত্ব শেষ হয়নি: পরিবেশ মন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

যশের ‘টক্সিক’ রণবীরের ‘অ্যানিমেল’-এর সস্তা কপি!

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নড়াই সেতুর উচ্চতা বাড়িয়ে নৌপথ সচলের দাবি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্পের চুল নিয়ে সামাজিক মাধ্যমে মিমের ঝড়

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT