চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসির জন্য ‘ভীষণ’ শ্রদ্ধা রামোসের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৬ অপরাহ্ণ ২৯, ফেব্রুয়ারি ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

রিয়াল মাদ্রিদ অধিনায়ক সার্জিও রামোস বলছেন, লিওনেল মেসির প্রতি যথেষ্ট শ্রদ্ধা আছে তার। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার অধিনায়ককে সর্বকালের অন্যতম সেরা বলতেও আপত্তি নেই তার। তাদের মাঠে এসে মেসি কেবল অতিমানবীয় কিছু না করলেই খুশি তিনি।

সময় ঘুরে মৌসুমের দ্বিতীয় এল ক্ল্যাসিকোর ক্ষণ উপস্থিত। টেবিলের শীর্ষে বার্সেলোনা, দুই পয়েন্টে পিছিয়ে থাকা রিয়াল রোববার বাংলাদেশ সময় রাত ২টায় ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে নামবে মেসিদের বিপক্ষে। যে ম্যাচে জয়টা ভীষণ দরকার তাদের। হেরে গেলে পরিষ্কার ৫ পয়েন্টে এগিয়ে যাবে বার্সা। রিয়ালের লিগ জয়টা হয়ে পড়বে অনিশ্চিত। জিততে পারলে এক পয়েন্টে থাকার আত্মবিশ্বাসটা কাজে দেবে সামনের ম্যাচগুলোতে।

এমনিতে খুব ভালো অবস্থানে নেই রিয়াল। সবশেষ তিন ম্যাচে জয়হীন জিনেদিন জিদানের দল। লা লিগায় শেষ দুই ম্যাচে প্রাপ্তি মাত্র এক পয়েন্ট। এর মাঝে বাড়তি চাপ হয়ে উঠতে পারেন মেসি। এইবারের বিপক্ষে শেষ ম্যাচে চার গোল করে চার ম্যাচের গোল খরা কাটিয়েছেন বার্সা অধিনায়ক। প্রিয় মাঠ বার্নাব্যুতে ফর্মটা টেনে নিতে পারলে কপালে দুঃখই আছে স্বাগতিকদের!

Banglabid

মেসি কী করতে পারেন সেটা অন্যদের মতো রামোসেরও ভালোই জানার কথা। তারপরও ২৯ ম্যাচে ২৩ গোল করা প্রতিপক্ষ অধিনায়কের জন্য লা লিগার এক সাক্ষাৎকারে শুভ কামনাই জানিয়েছেন রিয়াল অধিনায়ক, ‘তার জন্য ভীষণ শ্রদ্ধা আছে আমার। আমার কাছে সে ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় এবং তাকে আমি ভীষণ সম্মান করি।’

শ্রদ্ধা থাকলেও রোববার মেসি যেন সেরাটা না দিতে পারেন সে ব্যবস্থা করার হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন রামোস, ‘আমি আশা করবো রোববার মেসি তার সেরাটা যেন না দিতে পারে। তাহলে আমরা আমাদের কাজটা ঠিকভাবে করতে পারবো। সেটা যদি ঠিকভাবে করতে পারি আশা করি ভালো কিছুই হবে।’

‘একজন পেশাদার হিসেবে সবসময়ই তার প্রতি আমার শুভকামনা থাকবে। যতক্ষণ না আমাদের মাঝে কোনো ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। সে আমার সর্বোচ্চ শ্রদ্ধাই পাবে।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এল ক্ল্যাসিকো ২০১৯-২০লিওনেল মেসিলিড স্পোর্টসসার্জিও রামোস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সবার মুখে মুখে ‘থাপ্পড়’, বক্স অফিসে গড়পরতা

পরবর্তী

ভরতনাট্যম গুরু ড. নর্তকী নটরাজকে সম্মাননা

পরবর্তী

ভরতনাট্যম গুরু ড. নর্তকী নটরাজকে সম্মাননা

মেসির চেয়ে রোনালদোকে সেরা বলারা ‘ফুটবল বোঝে না’

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT