চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসিকে রোনালদোর ‘গোপন’ ফোন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০০ অপরাহ্ণ ১৫, নভেম্বর ২০১৭
স্পোর্টস
A A

ব্যালন ডি’অর জিতছেন ক্রিস্টিয়ানো রোনালদো-একমাস আগেই এমন খবর ফাঁস হওয়ার গুঞ্জন। এবার স্প্যানিশ পত্রিকা ডন ব্যালন আরও এক ধাপ এগিয়ে জানাচ্ছে, ব্যালন ডি’অর জেতার খবর শোনার পর গোপনে মেসিকে ফোন দিয়ে কথা বলেছেন রোনালদো।

পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়, রোনালদো বার্সা তারকাকে বলেছেন, এবার হতে না পারলেও আগামীবার মেসিই হবেন ইউরোপ সেরা।

রিয়ালের জার্সি গায়ে রোনালদোর গত মৌসুম ছিল সোনায় মোড়ানো। ইউরোপের একমাত্র দল হিসেবে রিয়াল জিতেছে টানা দ্বিতীয় চ্যাম্পিয়ন্স লিগ, চার বছর পর পুনরুদ্ধার করেছে লা লিগা শিরোপা। ব্যক্তিগতভাবে পাঁচবারের বর্ষসেরা মেসিকেও ছোঁয়া হয়ে গেছে তার। এবার সামনের মাসের ব্যালন ডি’অরের অপেক্ষা।

চলতি মৌসুম রোনালদো আবার ছন্দে নেই। লা লিগায় সাত ম্যাচে কেবল এক গোল তার। ধুঁকছে রিয়াল মাদ্রিদও। মৌসুমের অর্ধেক যেতে না যেতেই বার্সেলোনা থেকে আট পয়েন্ট পিছিয়ে পড়েছে লস ব্লাঙ্কোসরা। নানা সমস্যায় জর্জরিত হয়ে চলতি মৌসুম শেষে তার রিয়াল ছাড়ার কথাও শোনা যাচ্ছে।

মেসির অবস্থা সম্পূর্ণ ভিন্ন। প্রায় একক নৈপুণ্যে আর্জেন্টিনাকে বিশ্বকাপের মূল পর্বে তুলেছেন। ক্লাবের জার্সি গায়ে ইতিমধ্যে করে ফেলেছেন ১২ গোল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রিস্টিয়ানো রোনালদোলিওনেল মেসি
শেয়ারTweetPin

সর্বশেষ

নিঃশব্দে বিদায়, ৩৮ দিন পর জানা গেল গায়িকার মৃত্যুর খবর!

জুলাই ৭, ২০২৬

চীনে বিরল প্রজাতির অর্কিডের সন্ধান

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বৃষ্টির পানিতে এক হাজার যাত্রী নিয়ে আটকে আছে কক্সবাজারগামী ট্রেন

জুলাই ৭, ২০২৬

চট্টগ্রাম, রংপুরসহ চার বিভাগে বন্যার শঙ্কা

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT